Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: September 7, 2017 | 7:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স থেকে ডেমক্রেটিক পার্টির প্রাইমারীতে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বাঙালী অধ্যুষিত ওজন পার্কে তার অফিসে সম্প্রতি ইউএসএনিউজঅনলাইন.কম কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশি কমিউনিটির কাছে এ অনুরোধ জানান।
কাউন্সিলম্যান প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ হেলাল আবু শেখ আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে দলমত নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধসহ তাকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। আসন্ন নির্বাচনে তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান। তিনি বলেন, আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কার করার সুযোগ চাই। সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে তার পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। হেলাল শেখ বাংলাদেশি-আমেরিকান ছাড়াও অন্যান্য ভোটারের কাছেও তার জন্যে ভোট চাওয়ার আবেদন জানান কমিউনিটি নের্তৃবৃন্দের কাছে। নির্বাচনকালীন তার অনেক স্বেচ্ছাসেবীর প্রয়োজন। একাজে নতুন প্রজন্মসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্রেট। তাই দলীয় প্রাইমারীতে যিনি জয়ী হবেন, তিনিই সিটি কাউন্সিলে বিজয়ী হবেন নিশ্চিত।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্যে মিডিয়ারও আন্তরিক সহায়তা কামনা করেছেন।
হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজির নির্বাচিত ভিপির অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবো।
কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই।
হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ৭ নভেম্বর মঙ্গলবার।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে প্রায় দু’লাখ বাংলাদেশি বসবাস করলেও এখন পর্যন্ত একজনও সিটি কাউন্সিল, এসেম্বলী কিংবা কংগ্রেসে জয়ী হতে পারেন নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV