আগেকার রাজনীতিবিদদের নিজ ও পরিবারের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল বেশী : নিউজার্সীর মতবিনিময় সভায় পীর হাবিব
নিউজার্সী : বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পীর হাবিব গত ২৬ শে জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সীর প্যাটারসন সিটি র ২৩৬ ইউনিয়ন এভিনিউতে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসীদের সংগে মতবিনিময় করেন। মত বিনিময় সভায় উপস্থিত প্রবাসীবৃন্দ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পিনপতন নীরবতায় সাংবাদিক পীর হাবিব তার নাতি দীর্ঘ আলোচনায় বাংলাদেশ এর রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতি র বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন আগেকার রাজনীতিবিদদের নিজ ও পরিবারের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল বেশী। তারা লোভ লালসার উর্ধে থেকে জনগণের সেবায় সর্বদা ব্যস্ত থাকতেন। তিনি রাজনীতিতে বঙ্গবন্ধু, সাংবাদিকতায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার আদর্শ অনুসরণ এর কথা উল্লেখ করেন। পীর হাবিব বলেন তার জীবনের চড়াই, উৎরাই, সুখে দু:খে কখনও অন্যায়ের কাছে মাথা নত করেন নি এবং ভবিষ্যতে ও যাতে একই ভাবে কোন লোভ লালসা ও অন্যায়ের কাছে মাথা নত না করেন সকলের নিকট তিনি সেই দোয়া কামনা করেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন প্রবাকস সাধারণ সম্পাদক দেওয়ান বজলু এবং সভাপতিত্ব করেন মোশাররফ আলম।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ