আঙুলের ইশারায় চলবে টিভি, কম্পিউটার
সোফা বা বিছানায় বসে দূর থেকেই আঙুলের ইশারায় টিভি, কম্পিউটার এমনকি ট্যাবলেটের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইসরায়েলের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ইসরায়েলের আইসাইট টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মোশন সেন্সিং টেকনোলজি বাজারে আনার ঘোষণা দিয়েছে। জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্ত করার এ প্রযুক্তি টেলিভিশন, কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকলে ১০ মিটার দূরে ঘরের যেকোনো অবস্থান থেকেই টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করার মত নানা কাজ করা যাবে। রিমোট কন্ট্রোল যন্ত্রের বিকল্প ছাড়াও এ প্রযুক্তির সাহায্যে উইন্ডোজ কম্পিউটার ও ট্যাবলেটের অ্যাপ্লিকেশন চালানো যাবে। আইসাইট টেকনোলজিসের প্রধান নির্বাহী গিডন স্যামুয়েল জানিয়েছেন, আইসাইটের তৈরি ফিংগার টিপ ট্র্যাকিং বা আঙুলের ইশারা শনাক্তকারী প্রযুক্তিটির উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। এখন এ প্রযুক্তিটির লাইসেন্স বিক্রি শুরু করছে আইসাইট। টিভি, কম্পিউটার, ট্যাবলেট নির্মাতা যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের জন্য এ প্রযুক্তির লাইসেন্স কিনতে পারবে। আইসাইট কর্তৃপক্ষের ভাষ্য, তাঁদের আঙুলের ইশারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারে নির্মিত পণ্য সাশ্রয়ী দামে মানুষের কাছে পৌঁছাতে পারবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ প্রযুক্তি মানুষের জীবনে আরও স্বাচ্ছন্দ্য আনবে।প্রথম আলো
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX