আজকাল-এর বর্ষপূর্তিতে জমজমাট তিনটি দিন : প্রীতি সম্মিলন, আড্ডা ও চিত্রপ্রদর্শনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের মিডিয়া জগতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সাপ্তাহিক আজকাল। বর্ণিল প্রীতি সম্মিলন, জম্পেশ আড্ডা, অভিনেতা আফজাল হোসেনের জীবনের প্রথম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাড়া ফেলেছে। দশম বর্ষে পদার্পণ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠান সুধী মহলে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রথম ‘আজকাল সম্মাননা’ প্রবর্তন করা হয়েছে। প্রথমবারের মতো এ সম্মাননা পেয়েছেন বিজ্ঞানী, লেখক, মুক্তিযোদ্ধা, কাউন্সিলম্যান ড. নূরুন নবী ও অভিনেতা আফজাল হোসেন। প্রীতি সম্মিলনীতে আসা আমন্ত্রিত অতিথিরা বলেছেন, উত্তর আমেরিকার বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ‘আজকাল’ একটি অনন্য সাধারণ অনুষ্ঠান উপহার দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় ২০০ পৃষ্ঠার বিশেষ সংখ্যা।
২৭ অক্টোবর, শুক্রবার। সন্ধ্যা ৭টা। কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনার অভ্যন্তরে হালকা নিয়ন আলো আরো হালকা হয়ে এলে মঞ্চ উজ্জ্বলতর হয়ে ওঠে। মঞ্চে নেই ফুল, নেই কোন তুলির আচড়। তবুও মঞ্চের দিকে তাকালে যেন চোখ ফেরানো যায় না। একে একে আসতে থাকেন মূলধারার রাজনীতিক, বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কমিউনিটির সর্বস্তরের মানুষ। কারো হাতে ফুল, কারো হাতে প্রকলেমেশন, সাইটেশন ও কমেনডেশন আর সম্মাননা। সবার লক্ষ্য ছিল আজকাল পরিবারকে অভিনন্দন জানানো, ভালোবাসায় সিক্ত করা। আজকাল-এর দশ বছরে পদার্পণের স্লোগানও ছিল ‘ভালবাসার ১০ বছর’। আজকাল পরিবার পাঠকের সেই ভালবাসায় সিক্ত হয়েছে। আজকাল-এর প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো তাঁর বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আকর্ষণের কমতি ছিল না। শুরুটাও গতানুগতিক হয়নি। হঠাৎ সব লাইট বন্ধ। চারদিকে নিকষ কালো অন্ধকার। শুধু মঞ্চ ঝল ঝল করে উঠলো। বেজে উঠলো বাজনা। অ্যানি ফেরদৌসের কোরিওগ্রাফীতে নৃত্য পরিবেশন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপার তিন শিল্পী তানজিলা নেওয়াজ, নামিয়া আমিন ও সাদিয়া আলম প্রভা।
এরপর নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের প্রতিনিধি আমেরিকান মডেল ও নৃত্যশিল্পী, বিশ্বখ্যাত খেলনা সামগ্রী প্রতিষ্ঠান টয়সআরআস-এর মডেল মুন জেবিন হাই। অনুষ্ঠানে চমৎকার আবৃত্তি করে শোনান রাহাত মুক্তাদির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকাল সম্পাদক মনজুর আহমদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এরপর শুরু হয় আজকাল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শুরু করা এই সম্মাননার ঘোষণা আসে মঞ্চ থেকে। মঞ্চে আসেন আজকাল সম্মাননার জন্য মনোনীত বিজ্ঞানী, লেখক, মুক্তিযোদ্ধা ও নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরুন নবী ও বাংলাদেশের অভিনেতা আফজাল হোসেন। তাদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আজকাল-এর প্রশাসনিক প্রধান ও নিউজ প্রেজেন্টার তাওহিদা সুমি।
ড. নূরুন নবীর হাতে আজকাল সম্মাননা তুলে দেন আজকাল-এর উপদেষ্টা সম্পাদক গোলাম মোর্তোজা। অভিনেতা আফজাল হোসেনের হাতে ‘সম্মাননা’ তুলে দেন প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এ সময় মঞ্চে ছিলেন আজকাল-এর সম্পাদক মনজুর আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, প্রবীন অভিনয়শিল্পী রেখা আহমেদ।
সম্মাননা পেয়ে ড. নূরুন নবী তাঁর প্রতিক্রিয়ায় আজকাল পরিবারকে ধন্যবাদ জানান।
আফজাল হোসেন বলেন, প্রতিটি মানুষই সম্মাননা পেয়ে আনন্দিত হয়। আমিও আনন্দিত, সম্মানিতবোধ করছি।
এ সময় নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরাল্টা এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং, পাবলিক এডভোকেট লেটিশিয়া জেমস ও সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগারের পক্ষ থেকে আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, অভিনেতা আফজাল হোসেন ও সাংবাদিক গোলাম মোর্তোজার হাতে প্রক্লেমেশন, সাইটেশন ও কমেনডেশন তুলে দেয়া হয়।
হোজে পেরাল্টা বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় অভিভূত। আজকাল-এর দশম বর্ষে পদার্পণ একটি ঐতিহাসিক ঘটনা। আজকাল পরিবারের প্রতি শুভ কামনা জানান তিনি।
জাকারিয়া মাসুদ জিকো আজকাল-এর অগ্রযাত্রায় অংশীদারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকাল ভবিষ্যতেও যাতে পাঠকপ্রিয়তার শীর্ষে থাকে সে চেষ্টা অব্যাহত থাকবে। এরপর আজকাল পরিবার ও অতিথিদের নিয়ে দশম বর্ষে পদার্পণের কেক কাটা হয়।
অনুষ্ঠানের সঞ্চালক আজকাল-এর সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী এরপর মঞ্চে আমন্ত্রণ জানান খ্যাতিমান সাংবাদিক, টিভি টকশোর আলোচক ও উপস্থাপক গোলাম মোর্তোজাকে। তিনি ডেকে নেন অভিনেতা আফজাল হোসেনকে। টকশোর আদলে প্রশ্ন-উত্তর পর্ব চলে। দর্শকরাও উপভোগ করেন।
পরে তরুণ জনপ্রিয় শিল্পী রায়ান তাজের পরিবেশনায় শুরু হয় সংগীতানুষ্ঠান। মধ্য রাত পর্যন্ত মাতিয়ে রাখেন দেশে-প্রবাসের আরেক জনপ্রিয় সংগীত শিল্পী অনিমা ডি কস্টা। অনুষ্ঠানের ফাঁকে কমিউনিটির বিশিষ্টজনরা ফুল দিয়ে আজকাল পরিবারকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সাবেক কূটনীতিক আবদুর রাজ্জাক খান, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, প্রবীণ সাংবাদিক জাকিয়া খান ও কাজী শামসুল হক, এটর্নী মঈন চৌধুরী, আইনজীবী এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, মাফ মেসবাহ উদ্দিন, আবদুস শহিদ, নার্গিস আহমেদ, মোস্তাক আহমেদ, টি রহমান হারুন, নাঈমা খান, ড. জিনাত নবী, মাজেদা এ উদ্দিন, নাসির আলী খান পল, রায়হান জামান, আবদুল মুকিত চৌধুরী, রুহুল আমিন সিদ্দিকী, আবদুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, মনিকা রায়, আহসান হাবীব, সালাম ভূইয়া, আমজাদ হোসেন সেলিম, আবদুল হাই জিয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, মোহাম্মদ হানিফ, ইনামুল হক, মকসুদুর রহমান, তারেক হাসান খান, নাসিম আহমেদ, মাহাবুবুর রহমান টুকু, রেজা রশিদ, মাসুদ রানা তপন, রফিকুল ইসলাম ডালিম, আনোয়ার হোসেন, পারভেজ সাজ্জাদ, গোলাম এন হায়দার, মোহাম্মদ আলম, শামসুল আলম চৌধুরী, শাহ ফিরোজ, জাকারিয়া চৌধুরী, বেদাউল ইসলাম বাবলা, কাজী সাখাওয়াত হোসেন আজম, জীবন চৌধুরী, মতলুব আলী, মুজিব বিন হক, শামস আল মমীন, আহমাদ মাযহার, ফেরদৌস সাজেদীন, বিশ্বজিৎ সাহা, মনির হায়দার, কাজী জহিরুল ইসলাম, নাসরিন চৌধুরী, এবিএম সালেহউদ্দিন, মনিজা রহমান, রওশন হাসান, কামাল হোসেন মিঠু, নজরুল ইসলাম খোকন, শাহপার ইসলাম সিমি, ডা. সজল আশফাক, ডা. কাজী আখতার, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ব্যারিস্টার সৈয়দ আফতাব আহমেদ, ইফতেখার ইভান, সেহলা ইফতেখার, শেখ আল মামুন, আলমাস আলী, মনি আহমেদ, শাহ নেওয়াজ, আবু তালেব চৌধুরী চান্দু, মাহফুজুর রহমান, দর্পন কবীর, মোহাম্মদ সাঈদ, সৈয়দ ইলিয়াস খসরু, সাদিয়া খন্দকার, এবিএম সালাহ উদ্দিন, বেলাল আহমেদ, মশিউর রহমান, আকবর হায়দার কিরন, রাশেদ আহমেদ, শওকত ওসমান রচি, নিহার সিদ্দিকী, সঞ্জীবন সরকার, মনির, ইমরান আনসারী, ইব্রাহিম চৌধুরী খোকন, শামসুন নাহার নূপুর, রফিকুজ্জামান মাতুব্বর, জাকির হোসেন জাহিদ, টিএম মামুন, ফাহাদ সোলায়মান, শাহাজাদী পারভীন, ডা. বর্ণালী হাসান, জিল্লুর রহমান, ড. নুরুল আমিন পলাশ, নাসির হোসেন, নজরুল ইসলাম, মাহাবুব রহমান, মো: হাশেম, রাজীব আহমেদ, এম এ মোল্লা মাসুদ, মির্জা এম জামান শামীম, রানু নেওয়াজ, গোলাম মোস্তফা, শাহ কিবরিয়া, সুমনা, মোহাম্মদ সোলায়মান আলী, নওশেদ হোসেন, শাহ ফিরোজ, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, আনিসুর রহমান দীপু, সায়েরা রেজা, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, প্রমি তাজ, এম এম জসীম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্নেল (অব.) রেজা, নিউইয়র্ক কনস্যুলেটের চ্যান্সারি সুলতানা পারভীন, আসিফ রহমান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (মিডিয়া) নূর এলাহী মিনা প্রমুখ।
এছাড়াও আজকাল-এর নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাণিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক, প্রধান আলোকচিত্রী এ হাই স্বপন, শামীমআরা বেগম এবং আজকাল-এর সহযোগী প্রতিষ্ঠান ডিজিটাল ওয়ান ট্রাভেল-এর অন্যতম কর্নধার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে বিশেষভাবে সহযোগীতা করেছেন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার প্রধান শেফ শামীম সবুজ, মাটি ব্যান্ডের মিউজিশিয়ান বৃন্দ, সাউন্ড ও আলোকসজ্জায় টিজে সাউন্ডস এন্ড এন্টারটেইনমেন্টস, সাউন্ড ইঞ্জিনিয়ার জোহান আলমগীর, লাইটস-এ প্রান্ত এবং স্টেজ ডিজাইন ও ইভেন্টসে জি এন্ড আর ডেকর এন্ড ইভেন্ট হাউজ। আজকাল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes