Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আজ শুভ বড়দিন

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: December 25, 2013 | 12:18 PM


আজ ২৫ ডিসেম্বর বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শুভ বড়দিন। দিনটি উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের আমেজ। দিনটি যথাযথভাবে পালনে দেশের সব গির্জা ও অভিজাত হোটেল সাজানো হয়েছে বর্ণিল সাজে।
শুভ বড়দিন উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন, বেসরকারি টিভি 
ও রেডিওতে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া জাতীয় সংবাদপত্রগুলোতেও এ উপলক্ষে বিশেষ প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে খ্রিস্টান ধর্মবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তারা সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক দেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 
বড়দিনের উৎসব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এ উৎসবের প্রধান একটি অনুষঙ্গ হলো ক্রীসমাস ট্রি। শিশুদের কাছে এ দিনের প্রধান আকর্ষণ শান্তাক্লজ। তিনি শিশুদের জন্য নানা উপহার ও চমক নিয়ে আসেন। এছাড়া রয়েছে প্রভু যিশুর জন্মদিনের কেক। বড়দিন উপলক্ষে সারা পৃথিবী থেকে হাজার হাজার পুণ্যার্থী, যিশুর জন্মস্থান বেথলেহেমে হাজির হন। অনেকে সেখানে মোমবাতি জ্বালিয়ে উৎসব পালন করেন। শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল ডি রোজারিও বাংলাদেশে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।মানবকণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV