Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্র্ঙ্কস ব্যুরো কমিটির অভিষেক : সভাপতি হাফিজ ইবাদুর, সম্পাদক ওয়ালিউর

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 24, 2017 | 1:38 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্র্ঙ্কস ব্যুরো কমিটির অভিষেক। স্থানীয় সময় গত ২২ অক্টেবর রোববার ব্রঙ্কসে পার্কচেস্টারের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্র্ঙ্কস ব্যুরো কমিটির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান।অভিষিক্ত কর্মকর্তারা হলেন : সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ শফিক উদ্দিন ও আবদুল মতিন, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, সহ সাধারণ সম্পাদক খালিদ মিয়া, কোষাধ্যক্ষ এম এ মুশাহিদ, সাংগঠনিক সম্পাদক মোয়েদ মাহমুদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক আবদুল মুহিত জুনেল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ লুকমান হোসেন, যুব সম্পাদক আবদুল মোনাফ তফাদার, প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক রেহানুজ্জামান, দপ্তর সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরী, কার্যকরী সদস্য রুহেল আহমেদ, আবদুল বাছির খান, হাফিজ নূর মোহাম্মদ, সৈয়দ এমএস হোসেন, কফিল চৌধুরী, শরিফুল ইসলাম নাসির, কামরুজ্জামান ভূইয়া, মঈনুল হক, জুনেদ আহমেদ এবং জুমন আহমেদ।আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র ব্র্ঙ্কস ব্যুরো কমিটির নব নির্বাচিত সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা অহি চৌধুরী, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, ব্র্ঙ্কস ব্যুরো কমিটির উপদেষ্টা মূলধারার রাজনীতিক আবদুস সহীদ, উপদেষ্টা আফতাব আলী, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, কোষাধ্যক্ষ মো. এম এ মুশাহিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবদুল মন্নাফ। মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্র্ঙ্কস ব্যুরো কমিটির সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেস হয়।উল্লেখ্য, ব্রঙ্কসের শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে গত ৮ই অক্টেবর ২৫ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্র্ঙ্কস ব্যুরো কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।আলোচনা সভায় বক্তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (রহ.) জীবনীর উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তথাকথিত আলেমরা ফরজ নামাজের পর মুনাজাত না দিয়ে অন্যদেরও মুনাজাত না দেয়ার জন্য মনগড়া ফতুয়া দিচ্ছেন। নামাজের পর মুনাজাত, মিলাদ-কিয়ামকে বিদাত বলার দৃষ্টতা দেখাচ্ছে। নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV