Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ১৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: December 8, 2016 | 10:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে আগামী ১৮ ডিসেম্বর রোববার। এ উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত জ্যাকসন হাইটস ৭৪-২৪ ও ৩৭ এভিনিউর মেজবান বানকুয়েট হলে শানে রাসুল, মানে রাসুল ও সুন্নাতে রাসুল (স:) এর তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক ও মাওলানা মঈনুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সাবেক সহ সভাপতি মাওলানা মাসুদ ইকবাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ