আটলান্টায় অনুষ্ঠেয় ৩২তম ফোবানা সম্মেলনে ৩ টাইটেল স্পনসর : ফামা ক্যাশ, উৎসব ডট কম ও এমএন্ডজে ফাউন্ডেশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আটলান্টায় অনুষ্ঠেয় ৩২তম ফোবানা সম্মেলনের অন্যতম টাইটেল স্পনসর হিসেবে পাশে দাঁড়িয়েছে সেবা প্রতিষ্ঠান এমএন্ডজে ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার মধ্যাহ্নে এমএন্ডজে ফাউন্ডেশনের দুলুথ কার্যালয়ে সম্মেলনের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক সভাশেষে প্রতিষ্ঠানের সভাপতি জামিল ইমরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, ফোবানা আহবায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল ওই সভায় সম্মেলনের গুরুত্বপূর্ণ সম্মানসুচক টাইটেল স্পনসর হিসেবে জামিল ইমরানকে পাশে থাকার অনুরোধ জানায়।
জামিল ইমরান বলেন, “আমরা পৃথিবীর বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর নানা সামাজিক, সাংস্কৃতিক উৎসবে ও নবাগত অভিবাসীদের নানা আর্থিক সহযোগিতা দিয়ে আসছি। কাজেই একজন বাংলাদেশি হিসেবে আটলান্টায় ফোবানা সম্মেলনের জন্যে কিছু করতে পেরে আমার প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে আমি নিজে কৃতার্থ বোধ করছি”।
এসময় এমএন্ডজে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আরশাদ আহমেদ, কার্যকরী কমিটির সদস্য হেমা বড়ুয়া, মোস্তফা জাহিদ টিটু, মিডিয়া পরিচালক মনজুরুল রুমী কবির ও এমএন্ডএস’এর ডি ডি শাখার ইভা রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে সম্মেলনের আয়োজক কমিটির পক্ষে অংশগ্রহণ করেন আয়োজক সভাপতি ডিউক খান ও সদস্য সচিব নাহিদুল খান সাহেল।
উল্লেখ্য, জামিল ইমরান একই সাথে ফোবানা সম্মেলনের চীফ পেট্রন হিসেবে নির্বাচিত হয়েছেন এবং অন্য দুই কর্মকর্তা মোস্তফা জাহিদ টিটু মুলধারার সমন্বয় চেয়ারম্যান ও মনজুরুল রুমী কবির মিডিয়া চেয়ারম্যান হিসেবে সম্মেলনের সাথে সম্পৃক্ত হয়েছেন।
আটলান্টার ডাউন টাউনস্থ বিশ্বখ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে আগামী ২৭ জুলাই থেকে তিন দিন ব্যাপী ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ এই আয়োজনে এপর্যন্ত গ্র্যান্ড স্পনসর হিসেবে এগিয়ে এসেছে ২৭তম গ্রুপ এন্ড লাকী বাকস এবং ইতোপূর্বে আরও দুইটি প্রতিষ্ঠান টাইটেল স্পনসর হিসেবে সম্পৃক্ত হয়েছে, এরা হল ফামা ক্যাশ ও উৎসব ডট কম।
আহবায়ক জসিম উদ্দিন বলেন, এছাড়া আরও দুইটি প্রতিষ্ঠান স্পনসরের তালিকায় প্রক্রিয়াধীন রয়েছে এবং টার্কিস এয়ার লাইন্স স্পেশাল স্পনসর হিসেবে পাশে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। আমরা একটি ভিন্নমাত্রার সম্মেলন সবাইকে উপহার দিতে পারব বলে আশা রাখছি”। জসিম উদ্দিন সভাশেষে জামিল ইমরানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এমএন্ডজে ফাউন্ডেশনের সেবা মুলক সকল কর্মসূচির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, এমএন্ডজে ফাউন্ডেশন গত কয়েকবছর ধরে জর্জিয়ার অন্যান্য অভিবাসী কমিউনিটিসহ বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয়উৎসবে অনুদান প্রদানসহ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তি প্রদান করে আসছে। বিউরো নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!