Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টায় “আড্ডা ও গানে” মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: December 18, 2016 | 7:47 AM

আটলান্টার গ্লোবাল মলস্থ সেবা বাংলা লাইব্রেরীতে গত ১১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল আটলান্টা সঙ্গীত বিদ্যালয় আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান “আড্ডা ও গানে”। সঙ্গীত বিদ্যাল​য়ের পরিচালক চন্দ্র শেখর দত্তের তত্ত্বাবধানে প্রশিক্ষনপ্রাপ্ত শিল্পীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আটলান্টার সঙ্গীত প্রেমী মানুষদের সাড়া ছিলো চোখে পড়ার মতো। বিকেল ৫টার মধ্যেই মিলনায়ন অতিথিদের পদচারণায় মূখর হ​য়ে ওঠে। চন্দ্র শেখর দত্তের স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের শুরু হ​য় বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী মুখোপাধ্যায়, কাজরী মিত্র, অশোক সরকার, তাহমিদ রহমান,ফারাহ ম​য়াজ্জেম চৌধুরী, সুভদ্র গুপ্ত, সুষ্মিতা ধর এবং মুহী সুমন। তবলায় ছিলেন আট্লান্টা সঙ্গীত বিদ্যাল​য়ের দীর্ঘদিনের সঙ্গী অরুপ ধর, কী-বোর্ডে ছিলেন মুহী সুমন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য় রাখেন মাহবুব রহমান ভুঁইয়া, পরিমল মজুমদার্, ড: আজিজ, রুমী কবির, ইলা চন্দ, রিটন খান ও স্বপন মন্ডল। অনুষ্ঠানের শেষে অতিথি শিল্পী ড : শহীদ রফিক এর গজল এবং চন্দ্র শেখর দত্তের অসাধারণ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে। অনুষ্ঠান থেকে চন্দ্র শেখর দত্তের একটি একক অনুষ্ঠানের দাবী করা হ​য়, সেই সাথে প্রবাসে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দেবার জন্য সেবা লাইব্রেরীর সহযোগীতায় একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার অনুরোধ জানানো হয় । সেবা লাইব্রেরীর পক্ষ থেকে এধরনের উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উল্লেখ্য় বাংলাদেশের টিভি ও বেতার এর সঙ্গীত শিল্পী-পরিচালক চন্দ্র শেখর দত্ত ২০১২ সালে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং বাংলা শুদ্ধ সঙ্গীত কে প্রবাসীদের কাছে পৌঁছে দিতে আটলান্টা সঙ্গীত বিদ্যাল​য় প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV