আটলান্টায় উষ্ণতা ছড়ালো পঞ্চকবির গান
সুব্রত চৌধুরী : আধুনিক বাংলা গানে ‘পঞ্চকবি’ শব্দটি বেশ পরিচিত। ‘পঞ্চকবি’ নামে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম। তাঁদের সৃষ্টিতে সমৃদ্ধ আমাদের বাংলা গানের ভূবন।
সেই ‘পঞ্চকবি’র গান নিয়ে গত ২৬ জানুয়ারী শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার শেমবলি কমিউনিটি সেন্টারে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাদার ক্লকে সন্ধ্যা সাতটার ঘণ্টাধ্বনি বাজতেই ডায়াসে হাজির অনুষ্ঠানের সঞ্চালক রিজোয়ান হৃদয়।
তাঁর সুললিত কণ্ঠের আহবানে সংগীত সন্ধ্যার প্রারম্ভে মিলনায়তন উপচে পড়া উপস্থিত সুধীজনকে শুভেচ্ছায় সিক্ত করেন সংগীত সন্ধ্যার আয়োজক লীলাবতী সঙ্গীত নিকেতনের পরিচালক বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্রশেখর দও।
‘পঞ্চ ভাস্কর’ শিরোনামের এই সংগীত সন্ধ্যায় পঞ্চকবির গান পরিবেশন করেন অমিতাভ সেন, চন্দ্রশেখর দত্ত, ডিম্পল মজুমদার, ফারাহ চৌধুরী, কাজরী মিএ, রুখসানা হক, সুভদ্র গুপ্ত ও তাহমিদ রহমান।
সংগীত সন্ধ্যায় প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অনন্যা দাশ, ঐশী বিশ্বাস, মাধুরিয়া রুদ্রর অনবদ্য পরিবেশনা মিলনায়তন ভর্তি শ্রোতদের বিমোহিত করে।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করেন চন্দ্রিমা ভট্টচার্য, দেবারতি দত্ত, তসলিমা সুলতানা পলি।
শিল্পীদেরকে বেহালায় ও কী বোর্ডে অমিতাভ সেন, তবলায় সুমন রুদ্র, গীটারে আকিব ইকবাল, পারকিউশনে সুভদ্র গুপ্ত সহযোগীতা করেন।
এছাড়া অনুষ্ঠানে পঞ্চকবি’র কবিতা আবৃত্তি করেন রিজোয়ান হৃদয়। অনুষ্ঠান সমন্বয় করেন তাহমিদ রহমান।
অনুষ্ঠানে শব্দযন্ত্র নিয়ন্ত্রনে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আজিজুল হক ও তাঁর সহযোগী মারুফ মাহবুব।
লীলাবতী সঙ্গীত নিকেতনের পরিচালক বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্রশেখর দও সংগীত পরিচালনায় বরাবরের মতোই তাঁর দক্ষতার পরিচয় দেন। তাঁর সুনিপুন পরিচালনায় সংগীত অনুষ্ঠানে অংশগ্রহনকারী কলা-কুশলীরা তীব্র শীতের মাঝেও মিলনায়তন ভর্তি শুদ্ধ সংগীত পিয়াসীদের মাঝে উষ্ণতা ছড়ান। রাত নয়টা বাজার পর সংগীত সন্ধ্যার পর্দা নামে।পঞ্চকবি’র গান যে প্রাণের অমিয় খোরাক – তা আরেকবার প্রমানিত হলো মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যায়,আর তাইতো মিলনায়তন জুড়ে ছড়িয়ে থাকা ভালোলাগার রেনু গায়ে মেখেই পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে শুদ্ধ সংগীত পিয়াসীরা ফিরে যান আপন নীড়ে। মিলনায়তন ত্যাগ করার সময় সংগীত পিপাসুদের তৃষ্ণা নিবারনের জন্য লীলাবতী সঙ্গীত নিকেতনের অধিকর্তাদের তাঁরা টুপিখোলা অভিনন্দন ও ধন্যবাদ জানান।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








