Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টায় গলায় খাবার আটকে শ্বাসকষ্টে বাংলাদেশি কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: December 18, 2017 | 6:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গলায় খাবার আটকে যাওয়ার ফলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির দুই দিনের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়লো কিশোর সাজ্জাদ।

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ডোরাভিল শহরের প্রবাসী বাংলাদেশি পরিবারের ১৫ বছর বয়েসী সাজ্জাদ গত বৃহস্পতিবার সকালে প্যান কেকের দিয়ে নাস্তা সারছিল। অথচ হঠাৎ করেই খাবার আটকে যায় গলায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ান কল দেয়া হয় এবং স্কটিশ রাইট হাসপাতালের ইমারজেন্সীতে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে ডাক্তারগণ সকল প্রকার চিকিৎসা প্রদান করেন। কিন্তু কোন উন্নতি দেখা না যাওয়ায় লাইফ সাপোর্ট দেয়া হয় ।

খবরটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি কমিউনিটিতে উৎকণ্ঠা ও শঙ্কা নেমে আসে। ঘরে ঘরে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন সবাই। পরদিন শুক্রবার মসজিদে জুম্মা নামাজের খুৎবায় সাজ্জাদের এই আকস্মিক অসুস্থতার জন্যে দোয়া করা হয়।

কিন্তু সকল চেষ্টার পরও সাজ্জাদকে আর বাঁচানো গেলনা। দুই দিনের ব্যবধানে শনিবার সকালে স্কটিশ রাইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে কিশোর সাজ্জাদ ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাজ্জাদ মাত্র সাত মাস আগে মা সারা চৌধুরী ও আদরের ছোট ২ ভাইকে নিয়ে আমেরিকায় এসেছিল অভিবাসী হয়ে। অনেক প্রবাসী বাংলাদেশির মতো সেও আধুনিক আমেরিকার শিক্ষা দীক্ষায় মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছার দিকেই নিজেকে সঁপে দিল এই কিশোর। পৃথিবীর সকল মায়া কাটিয়ে চলে গেল না ফেরার জগতে।

প্রয়াত সাজ্জাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয় পরদিন রোববার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একই দিনে মসজিদের নিজস্ব গোরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।

আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে প্রাণচঞ্চল এই তরুণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাতুর মা সারা চৌধুরী ও আত্মীয়-স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ীরা হতবিহবল ও দিশেহারা।

প্রয়াত সাজ্জাদের ঘনিষ্ঠ আত্মীয় আটলান্টার মেঘনা ট্রেভেলসের সত্ত্বাধিকারী নুর জিন্নাহ ছেলেটির অসুস্থ হবার খবরটি প্রথম ফেস বুকে পোস্টিং করেন। তিনি তাতে লিখেনঃ “সাজ্জাদ এইমাত্র দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র ১৫ বৎসরের সজীব এই বালক মাত্র সাত মাস আগে আমেরিকার আটলান্টায় এসেছিল। আজ বাবা-মা ও আদরের ২ ভাইকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেলো। আল্লাহ এই মাসুম বাচ্চাকে বেহেস্ত নসিব করুন। আমিন”।

প্রয়াত সাজ্জাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্যে অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। বিউরো নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ