আটলান্টায় গুলিতে নিহত দুই বাংলাদেশির হত্যাকারী জসুয়া গ্রেফতার
রুমী কবিরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায় গুলিতে নিহত সাইফুল (৩৬) ও রিজওয়ানের (২০) হত্যাকারী জসুয়া রুথ’কে অবশেষে গত শুক্রবার সকালে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জর্জিয়ার মূলধারার দৈনিক পত্রিকা আটলান্টা জার্নাল কন্সটিটিউশন পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি তাৎক্ষনিকভাবে প্রচারিত হয়।
দুর্বৃত্ত কর্তৃক মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয় প্রসাসনে ব্যাপকভাবে নাড়া দেয়ায় হত্যাকারীসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ ও এফবিআই তার পর থেকেই জোর তদন্ত ও তল্লাসিতে নেমে গিয়েছিলো এবং অবশেষে তিন মাস পাঁচ দিনের ব্যবধানে সংশ্লিষ্ট হত্যাকারী ধরা পড়লো।
এফবিআই মুখপাত্র কেভিন রওসান মিডিয়াকে বলেন, সেপ্টেম্বরের হত্যা ঘটনার হত্যাকারী ২১ বছর বয়স্ক জসুয়া রুথ’কে শুক্রবার সকালে আটলান্টার শহরের অদূরে এলেনউড এলাকার মেব্রস ইন্ডাস্ট্রিয়াল পার্কওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বর্তমানে ফুলটন কাউন্টির জেলে রাখা হয়েছে। খুব শিগগিরই তাকে বিচারের সম্মুখীন করানো হবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সন্ধ্যায় গাড়িতে করে সাওদার্ন গ্রোসারী স্টোরের মালিক সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৬) ও তার সেলস কর্মচারী রেজওয়ান (২০) বাড়ি ফেরার প্রাক্কালে ডাউন টাউনস্থ ওয়েস্ট ভিউ ড্রাইভ ও লওটন স্ট্রিট সংলগ্ন নিজ ষ্টোরের সামনে দুর্বৃত্তের আকস্মিক গুলিতে প্রাণ হারান এবং সঙ্গে থাকা তার সেলস কর্মচারী রেজওয়ানকে (২০) মুমর্ষ অবস্থায় গ্রেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ব্রেন ডেথ অবস্থায় চার দিনের মাথায় পরে রিজওয়ানও মৃত্যুবরণ করেন।
হত্যাকারী ছাড়াও আরও দুইজন সহযোগী সাইফুল রিজওয়ানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে সেসময়কার প্রাথমিক তদন্তে পুলিশের ভিডিও ফুটেজ পরীক্ষার সময় দেখা গেছে। ভিডিও’তে গাড়ি থেকে দুইজন দুর্বৃত্ত লাফিয়ে নেমে সাইফুলের গাড়ির সামনে গিয়ে খুব কাছ থেকে অতর্কিতে গাড়ির কাঁচ ভেদ করে গুলি ছুঁড়ে এবং অপর এক চালক গাড়িটি মুহূর্তেই স্থান ত্যাগ করে দুই মিনিটের মাথায় আবারও ফিরে এসে পুনরায় গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তবে অতর্কিতভাবে গুলি করে হত্যার কারণটি এখনও প্রকাশ করা হয়নি।
জানা যায়, সাত বছর আগে একই ষ্টোরে তৎকালীন অপর এক মালিকও দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পরে মৃত্যুবরণ করেছিলেন।
এদিকে নিহত সাইফুল ও রিজওয়ানের হত্যাকারীকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করে সাইফুলের বড় ভাই সংশ্লিষ্ট ব্যবসার অংশীদার মালিক বিপুল ভূঁইয়া ও রিজওয়ানের গ্রামের প্রতিবেশী ও আটলান্টার নিকটতম স্থানীয় অভিভাবক ব্যবসায়ী আদনান সুমন সন্তোষ প্রকাশ করে খবর ডট কমকে বলেন, “হত্যাকারী ধরা পড়ায় স্বস্তি বোধ করছি। এখন সুষ্ঠু বিচারের মাধ্যমে তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমাদের বিশ্বাস, কঠিন সাজা হলে এধরনের হত্যা কাণ্ডের ঘটনা কমে যাবে”।
আদনান সুমন আনন্দের এই খবরটি মিডিয়ায় প্রচারের আগেই সামাজিক মাধ্যমসহ টেক্সটিং-এর মাধ্যমে বন্ধু ও শুভানুধ্যায়ীদের জানিয়ে দেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!