আটলান্টায় ‘পঞ্চকবি’র গান নিয়ে সংগীত সন্ধ্যা ২৬ জানুয়ারী
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আধুনিক বাংলা গানে ‘পঞ্চকবি’ শব্দটি বেশ পরিচিত। ‘পঞ্চকবি’ নামে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম। তাঁদের সৃষ্টিতে সমৃদ্ধ আমাদের বাংলা গানের ভূবন। সেই ‘পঞ্চকবি’র গান নিয়ে আগামী ২৬ জানুয়ারী শনিবার সন্ধ্যা ছয়টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার শেমবলি কমিউনিটি সেন্টারে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
‘পঞ্চ ভাস্কর’ শিরোনামের এই সংগীত সন্ধ্যায় পঞ্চকবির গান পরিবেশন করবেন অমিতাভ সেন, চন্দ্রশেখর দত্ত,ডিম্পল মজুমদার, ফারাহ চৌধুরী,কাজরী মিএ, রুখসানা হক,সুভদ্র গুপ্ত ও তাহমিদ রহমান।অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করবেন চন্দ্রিমা ভট্টচার্য,দেবারতি দত্ত,হৈমন্তী মুখোপাধ্যায়, তসলিমা সুলতানা পলি।
শিল্পীদেরকে বেহালায় ও কী বোর্ডে অমিতাভ সেন, তবলায় সুমন রুদ্র,গীটারে আকিব ইকবাল, পারকিউশনে সুভদ্র গুপ্ত সহযোগীতা করবেন। অনুষ্ঠানে পঞ্চকবি’র কবিতা আবৃত্তি করবেন রিজোয়ান হৃদয় ও পাঠে অংশ নিবেন স্বপন মণ্ডল। অনুষ্ঠান সমন্বয় করবেন তাহমিদ রহমান।সংগীত অনুষ্ঠান পরিচালনা করবেন চন্দ্রশেখর দত্ত । অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








