আটলান্টায় বাংলাদেশি মিউজিক নাইট কনসার্ট
মনজিলুর রহমান, আটলান্টা : অন লাইন সপ উৎসব ডট কম এবং এনটিভি আমেরিকার যৌথ আয়োজনে এবং আটলান্টা কালচারাল সোসাইটি (আকাস) এর সহায়তায় আনপ্লাগড বাংলাদেশি মিউজিক্যাল নাইট কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই স্থানীয় বার্কমার হাই স্কুল অডিটোরিয়ামে এ কনসার্টের অনুষ্ঠিত হয়।
আটলান্টা কালচারাল সোসাইটির সভাপতি এম মাওলা দিলুর স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী মাহি সুমন। এর পর পরই এনটিভি আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আবির আলমগিরের সঞ্চালনায় কনসার্টে অংশ গ্রহন করেন বাংলাদেশ থেকে আগত অভিনেতা ও কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার এবং এলিটা করিম।
রাত ন’টা থেকে মধ্য রাত পর্যন্ত প্রবাসী বাঙালিদের সুরের মোহনায় ভাসিয়ে তোলে এই সঙ্গীত তারকা দল। অনলাইন সপ উৎসব ডট কম তাদের অন লাইন ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য গত ২৪ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ৫টি অঙ্গ রাজ্যে স্টেজ শো করে বেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় আটলান্টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনটিভি আমেরিকার পক্ষ থেকে আবির আলমগির জানান, বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত অনুষ্ঠান মালা আমরা ভিডিও ধারণ করছে এবং সবগুলো অনুষ্ঠান ইউটিউবে প্রচার করা হবে, যাতে দেশের মানুষও অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। আবির আলমগির ছাড়াও এনটিভি আমেরিকার তানভির সুকী, উৎসব ডট কমের আল আমিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সঙ্গীত তারকাদল গত ২৪ জুলাই লস অ্যাঞ্জেলস, ৩০ জুলাই ফ্লোরিডা, পারফর্ম করেন। আগামি ৫ আগস্ট টেক্সাসের হিউস্টোন এবং ৭ আগস্ট অস্টিনে পারফর্ম করবেন।
স্থানীয় উদ্যোগতা আটলান্টা কালচারাল (আকাস) এর পক্ষ জানান, অনুষ্ঠানটিকে তাদের নবগঠিত কর্মীর দল ছাড়াও অন্যান্য যারা সার্বিক সহযোগীতা করেছেন তারা হলেন সেবা বাংলা লাইব্রেরী, বাংলা ধারা এবং জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠন।
অনুষ্ঠানে বিক্রিত টিকিটের নাম্বার নিয়ে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় । ড্রর পুরস্কার ছিল আটলান্টা-ঢাকা-আটলান্টা রাউন্ড ট্রিপস প্লেন ফেয়ার । পুরস্কারটি স্পন্সার করেন আটলান্টায় সদ্য প্রসারিত ট্রাভেল এজেন্সি ‘দেশ ট্রাভেলস ‘। বিজয়ী টিকিটটি ছিল ৩৩৯৬ এবং বিজয়ী ভাগ্যবান ছিলেন অসীম খন্দকার । দেশ ট্রাভেলসের স্বত্তাধিকারি এ এইচ রাসেল এ প্রতিনিধিকে জানান, বেস ফেয়ার মূল্যে টিকিটটি দেওয়া হবে। বিজয়ীকে শুধু মাত্র ট্যাক্স এবং আনুসাঙ্গিক কিছু ফি বহন করতে হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ