আটলান্টায় শিল্পী চন্দ্র শেখর দত্তের গানের মূর্ছনায় আবিষ্ট প্রবাসী বাঙালিরা
রুমী কবিরঃ জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনেকদিন পর বাঙালির শেকড়ের সন্ধানে এক প্রাণ কেড়ে নেয়া সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল আটলান্টা সংগীত বিদ্যালয় গত শনিবার। ঐদিন সন্ধ্যায় ডোরাভিলস্থ সিভিক সেন্টার মিলনায়তনে সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্র শেখর দত্ত তাঁর একক সঙ্গীতানুষ্ঠানে নানা স্বাদের গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের আবিষ্ট করে রাখেন।
শিল্পী রবীন্দ্র সংগীতসহ বাঙালির হারিয়ে যাওয়া প্রিয় গান থেকে শুরু করে নজরুল, অতুল প্রসাদ, লালন গীতি, লোক গীতি, চট্রগ্রামের মাইজভাণ্ডারী, দেশের গান ও বেশ কয়েকটি আধুনিক গানের সমাহারে টানা আড়াই ঘণ্টা জুড়ে মোট ২৯ টি গান পরিবেশন করেন। আর এর ভেতর দিয়ে স্বনামধন্য এই শিল্পী প্রবাসে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হন।
অনুষ্ঠানের শুরুতে ফারাহ মোয়াজ্জেম চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডঃ পরিমল মজুমদার, তাহমিদ রহমান ও আবুল হাশেম। শিল্পীর বর্ণাঢ্য সংগীত জীবনের নানা বিষয় নিয়ে আলোকপাত করেন স্বপন মণ্ডল। এরপরই আটলান্টা সংগীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে শিক্ষা-গুরুর সম্মানে সমবেত সংগীত পরিবেশিত হয়। এতে অংশ নেন ফারাহ মোয়াজ্জেম চৌধুরী, কাজরী মিত্র, রোকসানা হক, রুবিনা শম্পা, মাধুরিয়া রুদ্র, তাহমিদ রহমান, অনিন্দ্য আহসান ও শুভদ্র গুপ্ত।
অনুষ্ঠানে শিল্পীকে পুস্পার্ঘ দিয়ে বরণ করে নেন শিক্ষার্থী সুস্মিতা ধর, আরুশী পালিত এবং আটলান্টাবাসির পক্ষ থেকে সংগীত শিল্পী হৈমন্তী মুখোপাধ্যায়, বিপ্লব ও সুবর্না দেবী।
সংগীতের এই নির্মল ধারাকে আরও প্রশান্ত ও বিকশিত করে তুলেছেন বেহালা, সেতার, কী বোর্ড, তবলার সমন্বয়ে যন্ত্রসংগীতের কয়েকজন গুণী শিল্পী অমিতাভ সেন, এম এইচ আকমল, অরূপ ধর, সুমন রুদ্র, সুরজিত বন্দ্যোপাধ্যায় ও শুভদ্র গুপ্ত।
শব্দ প্রযুক্তির সমন্বয় ও নিয়ন্ত্রণ করেছেন ডাঃ আজিজুল হক এবং সহযোগিতায় ছিলেন মারুফ মাহবুব ও দিপু আহসান। মঞ্চ সজ্জা করেছেন সত্যব্রত কর ও আবুল হাশেম। অনুষ্ঠানটি সফল করে তোলার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আহবায়ক তাহমিদ হক।
আটলান্টায় আগেরদিন শুক্রবার থেকে হঠাৎ করে তুষারপাতসহ হাড় কাঁপানো প্রচণ্ড ঠাণ্ডায় সবাইকে গৃহবন্দী করে ফেললেও প্রিয় শিল্পীর সংগীত উপভোগ করতে অনেককেই অনুষ্ঠানস্থলে ছুটে আসতে দেখা গেছে প্রাণের তাগিদে স্বতঃস্ফূর্তভাবে।
অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে পরে শিল্পী চন্দ্র শেখর দত্ত খবর ডট কমকে বলেন, “আমার স্কুলের ছাত্ররা আমাকে একক সংগীত পরিবেশনের যে সুযোগ করে দিয়েছে, তার জন্যে আমি সত্যি কৃতার্থ এবং আটলান্টার সকল দর্শক শ্রোতাকেও আমার প্রাণের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আমার গানগুলি ধৈর্যের সাথে শ্রবণ করার জন্যে”।
চট্রগ্রামের কৃতিসন্তান চন্দ্র শেখর দত্ত আশি ও নব্বই দশকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চট্রগাম শাখারও অন্যতম সংগঠক ছিলেন। বর্তমানে আটলান্টা সংগীত বিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও তিনি মুক্ত চিন্তা সুস্থ ধারার সংগঠন বাংলাধারা’র সংগীত পরিচালকের দায়িত্ব পালন করছেন।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation