আটলান্টায় সাপ্তাহিক বর্ণমালার সৌজন্যে সূধী সমাবেশ ও ইফতার পার্টি
নিউইয়র্ক: গত ৩ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালার সৌজন্যে সূধী সমাবেশ ও ইফতার পার্টি স্খানীয় আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ আলি হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্খিত ছিলেন যথাক্রমে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি নাদিরা রহমান, সাবেক সভাপতি ডা:দ আলি মানিক ও জর্জিয়া স্ট্রেট
নবম ডিস্ট্রিক্ট ডেমোক্রাটিক পার্টি থেকে মনোনিত বাংলাদেশি বংশোদ্ভুত ড. রশিদ মালিক হাদি। ইফতার পূর্ব ও পরবর্তি সূধী সমাবেশে বক্তব্য রাখেন, ড. আওয়াল ডি খান, হুমায়ূন কবির কাওসার, আরেফিন বাবুল, ড. রশিদ মালিক হাদি, ডা: মুহম্মদ আলি মানিক ,মিসেস নাদিরা রহমান প্রমুখ। ডা: মুহম্মদ আলি মানিক ও মিসেস নাদিরা রহমান সাংগঠনিক অঙ্গণে এক চির প্রতিদ্বন্দ্বী। এই দুই প্রতিদ্বন্দ্বীকে সচারচর একই মঞ্চে দেখা যায় না। মোহাম্মদ আলি হোসেনের সৌজন্যে তাদের একই মঞ্চে দেখে উপস্খিত সূধী মন্ডলী জনাব হোসেনের কৃতিত্বকে স্বাগত জানিয়েছেন।আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য যারা উপস্খিত ছিলেন, আহসান ফারুক মানিক, ফারুক আহমেদ, আব্দুল জব্বার মোহন,সালাউদ্দিন জামিল,মোহাম্মদ জসিম উদ্দিন,আনোয়ার হোসেন চাতুলী, মোহাম্মদ আনোয়ার তুহিন,আটলান্টার বিশিষ্ট কবি গোলাম রহমান , আব্দুল মান্নান ভূইয়া,আসমা রসুল, লুনা জামাল, নাসরিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের খবর ডট কমের আটলান্টা প্রতিনিধি বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক মনজিলুর রহমান প্রধান অতিথি বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমানকে তাঁর রচিত একটি উপন্যাস উপহার দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শেখ জামাল।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!