Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে অনুপম কবিতা সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 26, 2017 | 9:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সি অঙ্গরাজ্যের  আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো অনুপম এক কবিতা সন্ধ্যা। গত ২৫শে  অক্টোবর বুধবার সন্ধ্যায় সাউথ জার্সি পয়েটস কালেকটিভের উদ্যোগে স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্টস গ্যারেজে দুই পর্বে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

নোয়েস আর্টস গ্যারেজের গ্র্যান্ড ফাদার ক্লকে সন্ধ্যা সাতটার ঘণ্টাধ্বনি বাজতেই ডায়াসে হাজির কবিতা সন্ধ্যার প্রাণভোমরা কবি এমারি ডিজিওরজিও। প্রাণোচ্ছল এই তরুণীর প্রাণবন্ত সঞ্চালনায় কবিতা সন্ধ্যার প্রথম পর্বে একে একে পনেরো জন কবি তাদের কবিতার ঝাঁপি খুলে বসেন। সেই ঝাঁপি থেকে একে একে বেরিয়ে আসে কবিদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত পঙ্‌ক্তিমালা। প্রেম-ভালোবাসা, রাজনীতি, সামাজিক অসংগতি, যুদ্ধ-বিগ্রহ, দেশপ্রেমের এক অপূর্ব সংমিশ্রণ ঘটে কবিদের উচ্চারিত পঙ্‌ক্তিমালায়। আর তা প্রাণ ছুঁয়ে যায় মিলনায়তনে উপস্থিত কাব্যপ্রেমীদের। প্রতিটি পরিবেশনা শেষে কাব্যপ্রেমীদের তুমুল করতালিতে তার প্রমাণ মেলে। কবিতা সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মূলধারার কবিকূলের সঙ্গে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী।প্রথম পর্ব শেষে মিনিট দশেকের বিরতি। এই বিরতিতে কফি পাত্রে চুমুক দিতে দিতে কবিদের সঙ্গে কাব্যপ্রেমীদের ভাবের আদান-প্রদান ঘটে। কবিতা সন্ধ্যার দ্বিতীয় পর্বের শুরুতে  কবি এমারি ডিজিওরজিও  ডায়াসে এসে দাঁড়ান। তিনি  ডায়াসে এসে দাঁড়াতেই কাব্যপ্রেমীরা  তাঁর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের জন্য তুমুল করতালিতে তাঁকে অভিনন্দিত করেন। কাব্যপ্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি তাঁর সদ্য প্রকাশিত কাব্য গ্রন্থ ‘দ্য থিংস আ বডি মাইট বিকাম’ থেকে একে একে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। তাঁর নান্দনিক ও শৈল্পিক পরিবেশনা কাব্যপ্রেমীদের মন ছুঁয়ে যায়, অন্যরকম এক ভালো লাগায় তারা আবিষ্ট হয়ে পড়েন। 

আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান, ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাংক গিলিয়াম সহ বিপুল সংখ্যক কাব্যপ্রেমী শ্রোতা মনোজ্ঞ এই কবিতা সন্ধ্যা উপভোগ করেন। কবিতা সন্ধ্যায় কবি এমারি ডিজিওরজিও তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ সুব্রত চৌধুরীর হাতে তুলে দেন।

রাত নয়টা বাজতেই কবিতা সন্ধ্যার পর্দা নামে। ‘কবিতা যে প্রাণের অমিয় খোরাক’- তা আরেকবার প্রমানিত হলো এই কবিতা সন্ধ্যায়, আর তাইতো মিলনায়তন জুড়ে ছড়িয়ে থাকা ভালোলাগার রেনু গায়ে মেখেই পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে কাব্যপ্রেমীরা ফিরে যান আপন নীড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV