Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে উৎসব আমেজে বাংলাদেশ মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: August 3, 2016 | 11:23 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলানটিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন গত দুই অাগস্ট, মঙ্গলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা ২০১৬” । মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পন্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।“বাংলাদেশ মেলা”য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, বিশেষ অতিথি পিপল টেকের সিইও আবু হানিপ, অতিথি ছিলেন আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান, সিটি কাউন্সিলর সহ পদস্থ কর্মকর্তারা। বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশীরা মেলায় সমবেত হতে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।

তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে।বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বিকেল ৬টায় বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানের সূচনা বক্তব্য শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করা হয় ।এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরি শামীম,বালাদেশ মেলার আহবায়ক কে এম দিদারুল আলম (দুলাল), মোক্তাদির রহমান, রহমান বাবুল, আবদুর রফিক, মোঃ গিয়াসউদ্দিন সহ বাংলাদেশ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন কে এম দিদারুল আলম,জহিরুল ইসলাম বাবুল,আব্দুর রফিক,মোঃ গিয়াসউদদীন প্রমুখ। মেলায় কৃতি ছাএ-ছাএীদেরকে সংবর্ধিত করা হয়। বাংলাদেশ মেলায় প্রায় এিশটি স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয় । বাংলাদেশ মেলার অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য, সায়রা রেজা, কানিজ সুবর্ণ, ক্লোজআপ তারকা শশী। তারা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। দর্শকরা শিল্পীদের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।

মেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঝুলন’ কবিতা আববৃতি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি । মেলায় নাচ পরিবেশন করে তুসাইতা ইসলাম, রাহাত চৌধুরি। রেফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে। ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁতেই মেলার যবনিকা ঘটে। এক সময় নিভে আসে মেলার আনন্দ আলো। প্রবাসীরা নিজ নিজ ডেরায় ফিরে যায় মুঠো মুঠো সুখস্মৃতি নিয়ে, আর সফল মেলা আয়োজনের জন্য আয়োজকদের হাজারো ধন্যবাদ জানিয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV