আটলান্টিক সিটিতে ‘এমপাওয়ার ইয়ুথ, এমপাওয়ার ফিউচার’ শীর্ষক শিশু-কিশোরদের মনোজ্ঞ অনুষ্ঠান
নিউজারসি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা বাংলাদেশী শিশু-কিশোরদের অংশগ্রহনে ‘এমপাওয়ার ইয়ুথ,এমপাওয়ার ফিউচার’ শিরোনামে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী শিশু-কিশোররা পড়ালেখার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও তারা যে দক্ষতা অর্জন করেছে সেই দক্ষতার নিপুন এক প্রদর্শনী হয়ে গেল মনোজ্ঞ এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিশু-কিশোররা উপস্থিত সুধীজনের সামনে তাদের বহুমুখী প্রতিভার ডালা মেলে ধরেছিল। একে একে শিশু-কিশোরদের কণ্ঠে যখন ধ্বনিত হচ্ছিল গানের কলি ও কবিতার পংক্তিমালা, নুপুরের নিক্কনে তুলছিল ঝংকার, তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছিল দৃশ্যপট তখন অনুষ্ঠানস্থল জুড়ে পিনপতন নীরবতা, আর তাদের পরিবেশনা শেষে করতালিতে মুখরিত পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। বাংলাদেশী অনলাইন ইংরেজি পএিকা ‘কাক আটলান্টিক’ এর উদ্যোগে মিঃ ষ্টিক রেস্টুরেন্টেে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক টাইমস এর কনট্রিবিউটর ও রুট ফোরটি সম্পাদক মিস এলিনর কমলে। ‘কাক আটলান্টিক’ এর সম্পাদক মোঃ সাঈদ দোহা এর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষ্ট্রেসি কামারম্যান, পল টোনাকি, মাইক লোপেজ, ফ্রাঙ্ক গিলিয়াম, জহিরুল ইসলাম বাবুল, রহমান বাবুল, মোঃ কায়সার, সুমন মজুমদার,শান্তনু সেন প্রমুখ। আটলান্টিক সিটি কাউন্সিলর সহ কমিউনিটির গন্যমাণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিশু-কিশোররা হল ফাহিয়া আহমেদ, প্রিয়ন্তী, শাম্মী আক্তার, আহনাফ তাজওয়ার, সাউদ এম সিয়াম, মাহরিন রহমান, ফারহান আলম, এসমাম আহমেদ, অদ্রি চৌধুরি, সাকিফ ইসলাম, তাসমিয়া রহমান, তাসনূভা রহমান, আলভী, টি হুসাইন, সুরভী ইসলাম, সাকিফ, আরাফ রহমান, নাঈমুর রহমান, আশা আখতার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী কৃতী শিশু-কিশোরদের আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া আটলান্টিক সিটি পুলিশ বিভাগের দুই বাংলাদেশী আমেরিকান পুলিশ কর্মকর্তা, দু’জন বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এবং কয়েকজন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে সম্বর্ধিত ও পুরস্কৃত করা হয়। নৈশভোজের মাধ্যমে মনোজ্ঞ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion