আটলান্টিক সিটিতে গীতা সংঘের সরস্বতী পূজা : মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি: সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। তাঁর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচুস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে। ঋষিরা ব্রহ্মের অনন্তশক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন। ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাঁকে সরস্বতী দেবী জ্ঞ্যানে পূজার্চনা করা হয়। যে কারনে শাস্ত্রে বলা হয়েছে, চতুর্ভুজা ব্রহ্মের মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্না বীনাধারিনী চন্দ্রের শোভাযুক্তা দেবীই হলেন সরস্বতী। সরস্বতীর ধ্যান, প্রনামমন্ত্র ও স্তবমালা থেকে সামগ্রিক রূপটি হল-‘তিনি শুভ্রবর্ণা শ্বেত পদ্মাসনা, শ্রীহস্তে লেখনী, পুস্তক ও বীণা’। গত পহেলা ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির গীতা সংঘের উদ্যোগে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়। ঐদিন সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধূনোর গন্ধে মাতোয়ারা ধরনীতে বেজে ওঠে শান্তির মোহনীয় সুর। আটলান্টিক কাউনটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন ঐদিন সকালে পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরনে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। এরপর প্রদীপ দের সঞ্চালণায় ধর্মসভা অনুষ্ঠিত হয়।
ঐদিন সন্ধ্যায় সরস্বতী দেবীর পূজা উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোররা সমবেত সংগীত, একক সংগীত, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করে। জয়ন্ত সিনহা ও শুক্লা মহাজন এর সাবলীল সঞ্চালনায়, সান্তনা রায় চৌধুরি এবং নিবেদিতা ভট্টাচার্য এর পরিচালনায় মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ভক্তরা প্রানভরে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহযোগীতা করেন বিপ্লব দেব, রাজীব পাল ও অনীক চৌধুরি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গীতা সংঘের সাংস্কৃতিক সম্পাদিকা তৃপ্তি সরকার ও সহ সাংস্কৃতিক সম্পাদক দেবস্বরূপ চক্রবর্তী।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কাঞ্চন চৌধুরি ও সাধারন সম্পাদক সুরজিৎ চৌধুরি মিলটন সরস্বতী পূজার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ