Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে গীতা সংঘের নতুন কার্যকরী কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 3, 2017 | 7:44 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের কার্যকরী পরিষদের ২০১৭-১৮ সালের নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন : সভাপতি কাঞ্চন চৌধুরি, সহ সভাপতি প্রসেনজিত দত্ত, সাধারন সম্পাদক সুরজিত চৌধুরি ,সহ সাধারন সম্পাদক রাজেশ দাশ, কোষাধ্যক্ষ শান্তিপদ দাশ, সহ কোষাধ্যক্ষ শিপন সেনগুপ্ত, সাংস্কৃতিক সম্পাদিকা তৃপ্তি সরকার, সহ সাংস্কৃতিক সম্পাদক দেবস্বরূপ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার ধর, জনসংযোগ সম্পাদক রূপণ মজুমদার, আপ্যায়ন সম্পাদক উত্তম ভৌমিক।

গত পহেলা ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় প্রদীপ দে এর সঞ্চালণায় উক্ত কমিটির পরিচিতি, অভিষেক ও শপথ অনুষ্ঠান গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত হয়। গীতা সংঘের বিদায়ী কমিটির সভাপতি বিপ্লব বরন দাশ কার্যকরী পরিষদের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন, গীতা সংঘের ট্রাস্টি বোর্ডের সদস্য উত্তম দাশ নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। গীতা সংঘের পুরোহিত সুভাষ চক্রবর্তী কার্যকরী কমিটির নতুন সদস্যদের কপালে মঙ্গল স্মারক হিসাবে চন্দন তিলক এঁকে দিয়ে তাদেরকে বরন করে নেন, তাঁকে সহযোগীতা করেন শ্যামল চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন বিপুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান।

এরপর কার্যকরী পরিষদের নতুন কমিটির সভাপতি কাঞ্চন চৌধুরি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা আগামী দুই বছর তাঁদের উপর অর্পিত দায়িত্ব যাতে সুচারুরূপে পালন করতে পারেন, গীতা সংঘের সদস্যদের প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেন এবং গীতা সংঘের সার্বিক কল্যাণে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করতে পারেন সেজন্য সবার আশীর্বাদ ও সহযোগীতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV