আটলান্টিক সিটিতে গীতা সংঘের নতুন কমিটির অভিষেক
সুব্রত চৌধুরী: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের কার্যকরী পরিষদের ২০১৯-২০ সালের নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সভাপতি-উওম দাশ, সহ সভাপতি-অভিজিত চৌধুরী লিটন, সাধারন সম্পাদক- অনিরুদ্ধ চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক-স্বরূপ দাশ, কোষাধ্যক্ষ-শান্তিপদ দাশ, সহ কোষাধ্যক্ষ-বিপ্লব দে, সাংস্কৃতিক সম্পাদিকা-আন্না মিএ, সহ সাংস্কৃতিক সম্পাদিকা-নিবেদিতা ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক-রাজীব পাল, জনসংযোগ সম্পাদক-সুমন চক্রবর্তী, আপ্যায়ন সম্পাদক-সজল দাশ।
গত দশ ফেব্রুয়ারি রবিবার রাতে গীতা সংঘের নতুন কমিটির পরিচিতি, অভিষেক ও শপথ অনুষ্ঠান গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত হয়। গীতা সংঘের ট্রাস্টি বোর্ড এর সদস্য শ্যামল চক্রবর্তী কার্যকরী পরিষদের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাঁদেরকে ফুল দিয়ে বরন করেন ট্রাস্টি বোর্ড এর সদস্য চন্দন রায়। গীতা সংঘের ট্রাস্টি বোর্ড এর প্রাক্তন সদস্য দীপংকর মিএ তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান। গীতা সংঘের পুরোহিত সুভাষ চক্রবর্তী কার্যকরী কমিটির নতুন সদস্যদের কপালে মঙ্গল স্মারক হিসাবে চন্দন তিলক এঁকে দিয়ে তাঁদেরকে বরন করে নেন। গীতা সংঘের প্রার্থনা হলে উপস্থিত গীতা সংঘের সদস্য-সদস্যরা উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান।
এরপর কার্যকরী পরিষদের নতুন কমিটির সদস্যদেরকে শুভেচ্ছায় সিক্ত করেন গীতা সংঘের ট্রাস্টি বোর্ড এর সদস্য বিপ্লব বরন দাশ, পংকজ পাল, চন্দন রায় প্রমুখ।
সবশেষে গীতা সংঘের কার্যকরী পরিষদের নতুন কমিটির সভাপতি উওম দাশ, সহ সভাপতি অভিজিত চৌধুরী লিটন ও সাধারন সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা আগামী দুই বছর তাঁদের উপর অর্পিত দায়িত্ব যাতে সুচারুরূপে পালন করতে পারেন এবং গীতা সংঘের সার্বিক কল্যাণে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করতে পারেন সেজন্য সবার সহযোগীতা কামনা করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








