আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
আটলান্টিক সিটি : আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। গত ১৮ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নববর্ষ বরন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা । বৈশাখী মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু , পিঠে-পুলি, পোশাক-পরিচ্ছদ, গহনা সহ নানারকম দেশীয় পণ্যের সমাহার ছিল। কমিউনিটি ব্যক্তিত্ব রহমান বাবুলের সঞ্চালণায় সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,আবদুর রফিক,মামুন মোস্তফা,গিয়াসউদদীন পাঠান,গোলাম মোস্তফা প্রমুখ। এই পর্বে সংগীত পরিবেশন করেন গোলাম মোস্তফা। এরপর উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা ফারাহ রুহিদা হাসিন এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি ও শহীদ আহমেদ। অনুষ্ঠানে চ্যানেল ৫২ এর সিইও এনামুল হক, কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম প্রবাসী বাংলদেশীদের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তা সফল করায় সংশ্লিষ্ট জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ