Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকান অদ্রি চৌধুরীর ‘সেরা পড়ুয়া’ হওয়ার গৌরব অর্জন

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: October 19, 2017 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরী আয়োজিত ”বিল্ড আ বেটার ওয়ার্ল্ড ” শীর্ষক ” সামার রিডিং পোগ্রাম’ এ ”সেরা পড়ুয়া” হওয়ার গৌরব অর্জন করেছে। সে পরপর তৃতীয়বারের মতো এই গৌরব অর্জন করেছে। অদ্রি চৌধুরি আটলান্টিক সিটির চেলসি হাইটস স্কুলের অষ্টম গ্রেডের ছাএ। 

গত আঠারো অক্টোবর বুধবার বিকেলে তার এই কৃতিত্বের জন্য আটলান্টিক সিটি কাউন্সিলের মাসিক সভায় প্রস্তাবাকারে গৃহীত ‘স্বীকৃতি ও অভিনন্দন প্রস্তাব’ এর অনুলিপি আটলান্টিক সিটি কাউন্সিলের পক্ষ থেকে আটলান্টিক সিটির সিটি ক্লার্ক মিসেস পলা গেলেটি অদ্রি চৌধুরির হাতে হস্তান্তর করেন। এই সময় আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান,আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবছর “সামার রিডিং পোগ্রাম” এ বিভিন্ন বয়স বিভাগে সর্বমোট নয়জন শিক্ষার্থী পুরষ্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।পড়ালেখায়ও অদ্রি চৌধুরী কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এবছর সে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার এওয়াড’ সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে।সে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ইউএস সিনেটর,রাজ্য গভর্নর, সিনেটর, এসেম্বলিম্যান ও সিটি মেয়রের কাছ থেকে সম্মাননা ও প্রশংসাপএ পেয়েছে।

অদ্রি চৌধুরি আটলান্টিক সিটির চেলসি হাইটস নিবাসী রোটারিয়ান সুব্রত চৌধুরি ও লাকী চৌধুরির কনিষ্ঠ পুএ। অদ্রি চৌধুরি সকলের আশীর্বাদ প্রার্থী ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV