আটলান্টিক সিটিতে ‘রোটারি ক্লাব অব আটলান্টিক সিটি’র সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘রোটারি ক্লাব অব আটলান্টিক সিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। গত সতেরো জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাডিসন হোটেলের একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব আটলান্টিক সিটি’র সভাপতি রোটারিয়ান এন্থনি পিন্তো ।
রোটারি ক্লাব অব আটলান্টিক সিটির সভায় অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি রাজ্যের এসেম্বলিম্যান জন আরমাতো।
রোটারি ক্লাব অব আটলান্টিক সিটি’র সভাপতি রোটারিয়ান এন্থনি পিন্তো সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি সভায় উপস্থিত রোটারিয়ানদের সামনে উপস্থাপন করেন। সভায় অতিথি বক্তার বক্তব্যের উপর আলোচনায় অংশ নেন রোটারিয়ান মারটিন উড, রোটারিয়ান টিম ডেটিগ, রোটারিয়ান বব রুফলো, রোটারিয়ান সুব্রত চৌধুরি প্রমুখ। আলোচকরা আটলান্টিক সিটিতে রোটারি ক্লাবের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সভায় রোটারি ক্লাবের ভবিষ্যত কর্মসূচীসমূহ সফলভাবে সমাপ্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। আলোচকদের আলোচনা শেষে সভার সভাপতির ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!