আটলান্টিক সিটিতে রোটারি ক্লাবের তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে রোটারি ক্লাব অব আটলান্টিক সিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ষোল ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গোল্ডেন নাগেট ক্যাসিনোর একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জো ডোলান, সভায় অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি চেম্বার অব কমার্স এর লবিষ্ট বব মার্শাল। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি সহ অতিথি বক্তার বক্তব্যের উপর আলোচনায় অংশ নেন টিম ডাটিগ, মারটিন উড, বব রুফলো, সুব্রত চৌধুরি প্রমুখ। আলোচকরা আটলান্টিক সিটিতে রোটারি ক্লাবের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচকদের আলোচনা শেষে সভার সভাপতির ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সর্বশেষ সংবাদ
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে