Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ৯/১১ শহীদদের স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: September 14, 2017 | 11:04 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আজ থেকে ষোল বছর আগে ঘটে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনটিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সমগ্র যুক্তরাষ্ট্রের মতো নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত এগারো সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় আটলান্টিক সিটির জ্যাকসন এভিনিউ ও এস নিউটন প্লেস এর উন্মুক্ত প্রান্তরে অনুষ্ঠিত স্মরণ সভায় আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান এর সঞ্চালণায় স্মরণ সভায় বক্তব্য রাখেন এসেম্বলি ম্যান ক্রিস ব্রাউন, স্টকটন বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান হারভে কেসেলমেন, ইউনাইটেড এয়ারলাইনস এর প্রতিনিধি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত স্মরণসভায় সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় বাসিন্দা ভিক্টর সারাচিনি যিনি সন্ত্রাসি হামলায় ব্যবহৃত ছিনতাইকৃত ইউনাইটেড এয়ারলাইনস এর পাইলট ছিলেন এবং জন ও নেইল যিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর নিরাপত্তা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়।এছাড়া ঐদিন সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন,তোপ ধ্বনি, শোক সংগীত পরিবেশন ও দুই স্থানীয় হিরোর স্মরণে নির্মিত বালি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মরণ সভায় বক্তারা সারা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকার আহবান জানান। বক্তাদের সবার বক্তব্যে ‘ভুলি নাই ষোল বছর পরেও, ভুলবোনা জীবনেও’ এই প্রত্যয়ের বাণীই যেন ধ্বনিত- প্রতিধ্বনিত হয়েছে। স্মরণ সভায় আটলান্টিক সিটির কাউনসিলর,আটলান্টিক সিটির পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস এর পদস্থ কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক লোক স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV