Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির ইমিগ্রান্টদের স্বার্থ রক্ষার আশ্বাস দিলেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী গিলিয়াম

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: May 28, 2017 | 1:42 PM

আকবর হোসাইন আটলান্টিক সিটি থেকে: আটলান্টিক সিটির ডেমোক্রেট দলীয় মেয়র প্রার্থী ফ্রাংক গিলিয়ম আটলান্টিক সিটির বাংলাদেশী কমিউনিটির সাথে গত ১৭ই মে বুধবার এক মত বিনিময় সভায় মিলিত হন সিটির প্রানকেন্দ্রে অবস্থিত মসজিদ আল হেরার কনফারেন্স রুমে। মসজিদ আলহেরার প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় কমিউনিটির প্রায় অর্ধশতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন।আটলান্টিক সিটির মসজিদ আলহেরার সভাপতি আবদুর রহিম,বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন,নিউজার্সী ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার, বাংলাদেশী এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি সেলিম সুলতান, আটলান্টিক সিটি বিজিনেস এসোসিয়েশন সাধারন সম্পাদক লিটন, রিয়েল ষ্টেট ইনভেস্টর ওয়াহিদ চৌধুরী, কাউন্সিলম্যান ডেলগাডোসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভার প্রারম্ভে মেয়র প্রার্থী ফ্রাংক গিলিয়ম তার কর্মজীবনের বর্ননা দেন “।ফ্রাংক গিলিয়ম বর্তমানে আটলান্টিক সিটির কাউন্সিলম্যান। তিনি বলেন আটলান্টিক সিটির সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন জনগনের সাথে একসাথে কাজ করবে এমন একজন মেয়র। আটলান্টিক সিটি বর্তমানে রাজস্ব আদায়, সামাজিক এবং অর্থনৈতিকভাবে নানাবিধ সমস্যায় জর্জরিত । তিনি বলেন ক্রিস ক্রিস্টি এবং ডন গার্ডিয়ানের প্রশাসন আটলান্টিক সিটির বর্তমান দুরবস্থার জন্য দায়ী।জনগনের জন্য তারা কাজ করছে না।নির্বাচিত হলে প্রশাসনকে জনগনের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশীদের সাথে কাজ করবেন বলে জানান।বাংলাদেশীরা আটলান্টিক সিটির উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশী কমিউনিটির সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন যাতে করে বাংলাদেশীদের সমস্যাগুলো সরাসরি সমাধান করা যায়।মসজিদ আলহেরার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন প্রতি শুক্রবারে মসজিদ সংলগ্ন আটলান্টিক এভিনিঊর তিন ব্লক মুসল্লীদের জন্য ১২টা থেকে ৩টা পর্যন্ত মিটারমু্ক্ত রাখা, মসজিদের পাশ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার,মসজিদের জন্য গ্রান্ট এবং উপাসনালয় হিসাবে সুযোগ সুবিদা বৃদ্ধি , আটলান্টিক সিটির স্কুলে নামাজের ব্যবস্থা এবং হালাল খাবার পরিবেশন, সিটির ট্রাক্স কমানো,বিভিন্ন বাড়িতে চুরির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন,বাঙ্গালী বসতি পূর্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা কামনা করেন।সভাশেষে ফ্রাংক গিলিয়ম আগামী ৬ই জুন তাকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন চারজন প্রার্থীর মধ্যে শিক্ষা,এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তার অভিজ্ঞতাই বেশী।তাই ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন তিনিই পাবেন যদি বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা পান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV