আটলান্টিক সিটির কাউন্সিলর পদে সোহেলের প্রার্থীতা ঘোষনা, ইতিহাস গড়ার প্রত্যয়
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির সিটি কাউন্সিল নির্বাচনে ষষ্ঠ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বাংলাদেশী আমেরিকান সোহেল আহমদ। গত পাঁচ ফেব্রুয়ারি মংগলবার রাতে সোহেল আহমদ তাঁর বাসভবনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার কথা জানান।
উক্ত সুধী সমাবেশে বক্তব্য রাখেন আবদুর রফিক, আহসান হাবীব, জহিরুল ইসলাম, মুক্তাদির রহমান, কামাল হোসেন, ফারুক হোসেন, দেলোয়ার চৌধুরী, আবদুর রহমান, তাহেরুজজামান চৌধুরী, আশিক আহমেদ চৌধুরী, ফরহাদ সিদ্দিক, আব্দুল জামিল, সাখাওয়াত হোসেন, জালালউদদীন, আমিরুল ইসলাম টফি, জয়ন্ত সিংহ, সুব্রত চৌধুরী প্রমুখ।
সুধী সমাবেশে বক্তারা বলেন, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ এশিয়ান কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাংখিত বিজয় অর্জন সম্ভব হবে এবং এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি সম্ভব হবে।কেননা ইতোপূর্বে কোন বাংলাদেশী আমেরিকান আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হননি।
সুধী সমাবেশে উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে সোহেল আহমদ তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ষোল বছর যাবত কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, কমিউনিটির লোকজনের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম, এখনও আছি। কমিউনিটির সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি,সিটি হলে যাতে কমিউনিটির স্বার্থে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যেই আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি।আপনাদের সবার সহযোগীতায় যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি, দলমতের উর্ধ্বে উঠে আমি কমিউনিটির সার্বিক কল্যাণে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করবো।
পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরুদায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। মা-বাবা ও ভাইকে সাথে নিয়েই তিনি আটলান্টিক সিটিতেই বসবাস করেন।
সদালাপী, পরোপকারী, নির্লোভ, নিরংহকারী হিসাবে সোহেল আহমদ কমিউনিটিতে সর্বজনগ্রাহ্য। সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








