আটলান্টিক সিটি মেয়র পদে ডন গার্ডিয়ান’র দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষনা
নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি মেয়র নির্বাচনে বর্তমান মেয়র ডন গার্ডিয়ান দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষনা করেছেন। গত ষোল মার্চ,বৃহস্পতিবার বিকেলে সিটি হলের সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে জনাকীর্ণ এক সমাবেশে বিপুল করতালি ও হর্ষধ্বনির মধ্যে মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থিতা ঘোষনা করেন রিপাবলিকান দলীয় এই প্রার্থী। এই অনুষ্ঠানে লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরি ছন্দোবদ্ধ বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেয়র পদে ডন গার্ডিয়ান এর পুনরায় প্রার্থিতা ঘোষনা প্রসঙ্গে বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাব এর সভাপতি রেজাউল ইসলাম খালিদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আটলান্টিক সিটির মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য ডন গার্ডিয়ান এর প্রার্থিতা ঘোষনাকে আমি স্বাগত জানাই। কারন আটলান্টিক সিটির অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার ক্ষেএে ডন গার্ডিয়ানই মেয়র হিসাবে উপযুক্ত প্রার্থী বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাব এর সহ সভাপতি রওশন উদদীন আটলান্টিক সিটির মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য ডন গার্ডিয়ান এর প্রার্থিতা ঘোষনায় বেশ উৎফুল্ল। তিনি মনে করেন, আটলান্টিক সিটির ভঙ্গুর অর্থনীতির সুদিন ফিরিয়ে আনার জন্য ডন গার্ডিয়ানই একমাএ উপযুক্ত প্রার্থী । তিনি আরো বলেন, ডন গার্ডিয়ান কমিউনিটির জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি,তাই তাঁর সাফল্য কামনা আমাদের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান ক্লাবের সাধারন সম্পাদক সুমন মজুমদার বলেন, বাংলাদেশ কমিউনিটির যে কারো সুখ-দুঃখের সাথী হিসাবে মেয়র ডন গার্ডিয়ানকে আমরা তাঁর বিগত মেয়াদে পেয়েছি। আগামীতেও বাংলদেশ কমিউনিটির পাশে মেয়র হিসাবে তাঁকে যাতে পাই সেজন্য তাঁর সফলতা কামনা করি। বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা আমিরুল ইসলাম টফি বলেন, সিটি মেয়র ডন গার্ডিয়ান তাঁর মেয়াদে আটলান্টিক সিটির উন্নয়নে দিবারাএি যেভাবে নিরলস শ্রম দিয়ে গেছেন তার সুফল আমরা ধীরে ধীরে পাচ্ছি। এই সুফল শতভাগ পাওয়ার আশায় আমি দ্বিতীয় মেয়াদেও তাঁর বিজয় কামনা করি ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ