Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: February 1, 2018 | 11:34 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির নব নির্বাচিত মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়ামকে গত ৩১শে জানুয়ারি বুধবার সংবর্ধিত করা হয়েছে। ঐদিন রাতে ৮০২৯, ব্ল্যাক হর্স পাইকে অবস্থিত ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলে ‘এশিয়ান আমেরিকান ডেমোক্র্যাটিক ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, কাউন্সিল এট লার্জ এম ও ডেলগাডো এবং জেফরি ফন্টলেরয়কেও সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জার্সি সিনেটর জেফ ভ্যান ড্রিউ, কাউন্সিলম্যান জিমি চ্যাং সহ স্থানীয় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনা শেষে অতিথিদেরকে পুস্পস্তবক দিয়ে বরন করা হয় এবং সম্বর্ধিতদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক বিপ্লব দেব ও সোহেল আহমেদ এর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এইচ রেজা, কামাল হোসেন, মোঃ সেলিম, মিরাজ খান, আজিজুল ইসলাম ফেরদৌস ও সৈয়দ মোঃ কাউসার,মোঃ জিয়া প্রমুখ। সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি। বিপুল সংখ্যক দক্ষিন এশীয় প্রবাসী এই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। নৈশভোজের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ