Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য ফারুকের শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: January 4, 2019 | 10:27 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য হিসেবে গত তেসরা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে শপথ নিলেন বাংলাদেশী আমেরিকান ফারুক হোসেন। তিন বছর মেয়াদি এ আসনে ফারুক হোসেন হচ্ছেন প্রথম বাংলাদেশী আমেরিকান, যিনি স্কুল বোর্ডের সদস্য হিসাবে শপথ নিলেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর অর্থ সম্পাদক ও কোষাধ্যক্ষ ডোনা ডিকেপ্রিও।
শপথ অনুষ্ঠানে নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির কাউনসিলম্যান কলিম শাহবাজ, কাউনসিলম্যান জেসি ও’লিয়ারি কার্টজ , ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর সভাপতি বব ম্যাকডেভিড, আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাট দলের সভাপতি মাইক সুলেইমান, বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারন সম্পাদক সোহেল আহমদ, আসাল নিউজারসি চ্যাপ্টার এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাংগীর কবীর, আমেরিকা – বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ছয় নভেম্বরের নির্বাচনে ফারুক হোসেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত হন। আগামী ২০২১ সাল পর্যন্ত মেয়াদে সুন্দরভাবে দায়িত্ব পালনে প্রবাসীদের আন্তরিক সমর্থন কামনা করেছেন তিনি। বিগত নির্বাচনে যারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV