আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় : নিউইয়র্কে সংবর্ধনায় প্রফেসর ড. সেলিম তোহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড: মোহাম্মদ সেলিম তোহা বলেছেন, অনেকে দুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানাহ মন্তব্য করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে না গেলে আমাদের সুন্দর পরিবেশ আর সুদৃঢ় অবস্থান বুঝা যাবে না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে আলোকিত মানুষ তৈরি করার মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।গত ৪ নভেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনায় তিনি এব কথা বলেন।
ড: সেলিম তোহা বলেন, সুন্দর এ অনুষ্ঠানে আমি অভিভূত। বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আমাদের অনেক সাবেক শিক্ষার্থী রয়েছে। তোমাদের কারণে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে বেশ পরিচিতি লাভ করেছে। প্রবাসে প্রত্যেকই তোমরা আমাদের দেশের জন্য একজন দূত।
ড: সেলিম তোহা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ে মোট ২৫টি বিভাগ চালু ছিল। যা আশে পাশে অনেক বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও কম। আমরা দায়িত্ব দেওয়ার পর চারটি অনুষদের অধিনে নতুন আটটি বিভাগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রত্যেকটা বিভাগই খুবই গুরুত্বপূর্ণ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ সংখ্যা হল ৩৩টি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের রয়েছে সুদুরপ্রসারী পরিকল্পনা। আমরা ইতিমধ্যে আবাসিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রতিমাসে পরিবহন খাতে কোটি কোটি খরচ হয়। এ অর্থ দিয়ে আবাসিক হল করলে আমাদের পরিবহনের এত বিশাল অংকের অর্থ গুনতে হবে না। এতে ছেলেদের জন্য ২টা এবং মেয়েদের জন্য ১টা ১০তলা বিশিষ্ট আবাসিক হল করার পরিকল্পনা নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ফ্যালকন ইনফো টেক মিলনায়তনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মুন্সী মতুর্জা আলীর সঞ্চালনে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র সফররত আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: সাজ্জাদুর রহমান টিটু। লিখিতভাবে ড: সেলিম তোহার কর্মময় জীবনী তুলে ধরেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিষ্টার গোলাম মোস্তফা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফররত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ও শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে নিয়ে এটা প্রথম অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র ব্যানারে হলেও এটা কমিটি বিহিন একটা সংগঠন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!