আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে প্রথমবারের মতো ড. ফরাসউদ্দিনের জাতিসংঘে আনুষ্ঠানিক সভায় যোগদান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ২০ মার্চ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইএসসিএস) এর প্রথম আনুষ্ঠানিক সভায় যোগদান করেন। উল্লেখ্য তিনি গত ৪ নভেম্বর ২০১৬ জাতিসংঘে অনুষ্ঠিত আইএসসিএস এর নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বিজয়ী হয়ে চার বছর মেয়াদী এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ২০১৭ সালের ১লা জানুয়ারী থেকে দায়িত্বভার গ্রহণ করে।
কমিশনের চেয়ারম্যান কিংস্টোন পি. রোডেস তাঁর বক্তৃতায় ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর প্রশংসা করে বলেন, “বিভিন্ন দেশে আবাসিক প্রতিনিধি ও আবাসিক সমন্বয়কারী হিসেবে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন জাতিসংঘ ব্যবস্থাপনার সাথে ওতপ্রতোভাবে সম্পর্কিত একজন ব্যক্তিত্ব। নিজ দেশে পাবলিক ও ব্যাংকিং সেক্টরে এবং শিক্ষাবিদ হিসেবে তাঁর কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও জনপ্রশাসন বিষয়ে আইএসসিএস-এর জন্য অভিজ্ঞতার সম্পদ নিয়ে এসেছেন। তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার সুযোগ হবে এবং আমরা পারস্পরিক ফলপ্রসু সহযোগিতার ভিত্তিতে আইএসসিএস এর জন্য একযোগে কাজ করে যাব”।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের পূর্বসূরি আইএসসিএস এর ২০১৩ থেকে ২০১৬ মেয়াদের সদস্য, বাংলাদেশের খ্যাতিমান কূটনীতিক, সাবেক পররাষ্ট্র সচিব, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কিংস্টোন পি. রোডেস তাঁর বক্তৃতায় বলেন, “কায়েস এর সাথে আমাদের সকলেরই ব্যক্তিগত স্মৃতি রয়েছে। তাঁর জ্ঞান, পা-িত্য বিশেষ করে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর অগাধ দখল, তাঁর বিনয়, প্রজ্ঞা ও প্রকৃত বন্ধুবৎসলতা আমাদের মনে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানবাধিকার ও মানবাধিকার আইনের ক্ষেত্রে তাঁর বুদ্ধি ও অভিজ্ঞতা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর মত ব্যক্তিত্বের সাথে কাজ করতে পেরে সত্যিই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। এই কমিশন ও জাতিসংঘ তাঁর অবদান কখনই বিস্মৃত হবেনা”।
উল্লেখ্য আইএসসিএস জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গপ্রতিষ্ঠান। জাতিসংঘের কর্মীদের চাকুরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনার সমন্বয়সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়ম-নীতি অনুসরণ করে, সেকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইআসসিএস। এই কমিশনে ১৫ জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব (১৯৭৩-৭৫) ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে কার্যকর ভূমিকা রেখে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহুপাক্ষিক অংশগ্রহণকে আরও একধাপ এগিয়ে নিবেন বলে সকলের প্রত্যাশা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes