আপনার ভাবনায় কাজ করবে কম্পিউটার!

বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন) তাদের বার্ষিক ‘আইবিএম নেক্সট ৫’ তালিকাটি প্রকাশ করেছে। এই তালিকার মধ্যে আছে ‘ক্লাসরুমস অব দ্য ফিউচার’ ও রোগীদের সেবা দিতে চিকিত্সকদের ডিএনএন ব্যবহার। প্রতি বছরই প্রযুক্তিক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবে পরিণত হবে এমন কিছু প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে থাকে আইবিএম।
আইবিএম জানিয়েছে, এবার তারা এমন কিছু প্রযুক্তির কথা বলছে, আগামী পাঁচ বছরে যা মানুষের জীবন বদলে দেবে। এমন
একটি যুগের সূচনা করবে, যার ফলে যন্ত্রপাতি কোনো কিছু করার ক্ষেত্রে কারণ এবং ফল সম্পর্কে ভাববে। অর্থাত্ তাদের মধ্যে বোধ তৈরি করা হবে। আইবিএম জানিয়েছে, মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে সফটওয়্যারও যদি সেভাবে কাজ করে তবে কী পরিবর্তন হবে তা ধারণা করাই যায়।
প্রথম ভবিষ্যদ্বাণীর নাম দিয়েছে ‘ক্লাসরুমস অব দ্য ফিউচার’। যে শ্রেণীকক্ষটি এমন সব সিস্টেমে পরিপূর্ণ থাকবে, যার কাজ হবে শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ করা। সেসঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী তার উপযোগী করে পাঠ্যসূচি তৈরি করা এবং শিক্ষা উপকরণ তৈরি করতে শিক্ষকদের সাহায্য করা। আইবিএম ভাইস চেয়ারম্যান বার্নি মেয়ারসন এএফপিকে জানান, আসলে এই ক্লাসরুমই আপনাকে শিক্ষা দেবে। এছাড়া রিটেল শপ বা খুচরা দোকানে অনলাইন ও সরাসরি বিক্রির মধ্যে সংযোগ ঘটানোর নতুন সিস্টেম উদ্ভাবনের কথাও ভাবছেন তারা।
তৃতীয়ত, রোগীর ডিএনএ ব্যবহার করে তার উপযোগী চিকিত্সা করা। মেয়ারসন আরও জানান, ডিএনএর গঠন দেখে চিকিত্সকরা ঠিক করতে পারবেন আপনার রোগের জন্য ঠিক কোন ধরনের চিকিত্সা দরকার। এমনকি স্মার্ট মেশিনগুলো হতে পারে আপনার ‘ডিজিটাল অভিভাবক‘। অর্থাত্ অনলাইনে আপনার তথ্য হ্যাকিং থেকে প্রতিরোধ করবে আপনাকে। যেমন ডিজিটাল গার্ডিয়ান জানে আপনি পোকার সাইটের প্রতি আগ্রহী নন। ফলে আপনার অ্যাকাউন্টে এমন কোনো তথ্য সরবরাহ থেকে বিরত রাখবে সে। এমনকি আপনি যে এটা পছন্দ করছেন না সেই তথ্য ওই সাইটের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে।
শেষ ভবিষ্যদ্বাণী হলো, প্রতিটি শহর সামাজিক যোগাযোগের মাধ্যম, স্মার্টফোন, সেন্সরসের মধ্যে যোগাযোগ সাধন করবে অর্থাত্ শহরের অধিবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহায়তা ব্যবস্থাপনার কাজ করবে। যার অর্থ শহর আপনাকে বাঁচিয়ে রাখবে। মেয়ারসন জানান, প্রযুক্তির সঙ্গে খুব পরিচিত এবং এর সঠিক ব্যবহার করতে পারে-নতুন প্রজন্মের এমন নেতারা এ ব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি