আপনি কি সঠিক রিফান্ড পাচ্ছেন?
ইয়াকুব এ খান, সিপিএ : প্রবাসীদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে যে, আমি কি আমার প্রাপ্য রিফান্ড পাচ্ছি কি না। যারা বিশেষ করে প্রথমবার ট্যাক্স ফাইল করে থাকেন। বিভিন্ন ধরনের তথ্য দ্বারা অনেকেই বুঝতে পারেন না আসলে কোন তথ্যটা সত্য। অনেকে আবার ফ্যামিলি বা বন্ধুদের সাথে নিজের ট্যাক্স রিটার্ন এবং রিফান্ডের মিল খুজতে থাকেন যেমন আমার ৩টা বাচ্চা আছে আর আমার বন্ধুরও ৩টা বাচ্চা আছে এবং আয়ের পরিমানও সমান তাহলে আমাদের দু’জনের রিফান্ড সমান না কেন? বিভিন্ন কারনে রিফান্ড এর ব্যতিক্রম হতে পারে। যেমন একজনের ডব্লিও-টু আয় এবং অন্যজনের সেল্ফ এমপ্লয়েড আয়। আবার এক বন্ধুর বাচ্চাদের বয়স হয়ত ১৬ বছরের কম এবং অন্যজনের বাচ্চাদের বয়স ১৬ বছরের বেশি।
আমি ফিরে যাচ্ছি আমাদের প্রশ্নে কিভাবে আপনি বুঝবেন যে, আপনার রিফান্ড বা ট্যাক্স লায়াবিলিটি সঠিক কিনা। প্রথমত আপনার পছন্দের ট্যাক্স প্রিপারার এর কাছে যাবার আগে আপনি অনেক তথ্য জানতে পারেন আইআরএস এবং স্টেট এর ওয়েবসাইট থেকে। যেকোন বিষযে আপনি গুগল ডট কম এর অনুসন্ধান করতে পারেন যে কোন স্পেসিফিক বিষয়ে যেমন : গুগল ডট কম এ সার্চ টাইপ করুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং বিস্তারিত জানুন আপনার ট্যাক্স ফাইলের আগে। যে বিষয়গুলো আপনি বা আপনার ট্যাক্স বছরের পর বছর ফাইল করে আসছেন সে বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত জানেন তাহলে যেমন আপনি আপনার ব্যাপারটা আপনার ট্যাক্স প্রিপারার কে বুঝিয়ে বলতে পারবেন তেমনি বুঝতেও পারবেন সেটা সঠিক ভাবে আপনার রিটার্নে উল্লেখ আছে কিনা।
এরপর যখন আপনি একটু হোম ওয়ার্ক করে ট্যাক্স ফাইল করতে আপনার সিপিএ বা ট্যাক্স প্রিপারার এর কাছে যাবেন তখন যদি আপনি জটিল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তখন বুঝতে পারবেন আপনার ট্যাক্স প্রিপারার কিভাবে আপনাকে ব্যাখ্যা করছেন। আপনি যখন একাধিক প্রফেশনালের কাছে একই প্রশ্ন করবেন তখন আপনি বুঝতে পারবেন কে কিভাবে আপনাকে উত্তর দিচ্ছেন। আপনি যখনই বিষয়টা সর্ম্পকে সঠিক ধারনা পেয়ে যাবেন তখন আপনিই বুঝবেন আপনার রির্টানটা কতটুকু প্রফেশনাল ভাবে করা হয়েছে। আপনি আপনার পুরান ট্যাক্স রিটার্ন গুলো অন্য সিপিএ দ্বারা রিভিউ করতে পারেন। শুধু ডব্লিউ-২ ইনকাম এর ক্ষেত্রে রিফান্ড বা ট্যাক্স লায়াবিলিটি সাধারণত পরিবর্তন হয় না।
আপনার যদি আইটেম ওয়াউজ ডিডাকশান, এসসিএইচ-সি, এসসিএইচ-ই বা অন্য কোন ধরনের আয়ের ইস্যু থাকে তাহলে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া টা খারাপ আইডিয়া না। আপনি বেশি রিফান্ড এর চেয়ে ট্যাক্স ফাইল টা কতটা সঠিকভাবে ফাইল করা হচ্ছে তা ভেবে দেখার ব্যাপার।
সবশেষে আমরা এটাই বলতে পারি যে, আমরা যদি ট্যাক্স এর বিষয়গুলো জানার একটা আগ্রহ শুরু করি তারপর এটার জন্য বিভিন্ন ভাবে তথ্য নেই তাহলে আমরা অতি সহজ ভাবে ট্যাক্স ফাইল করতে পারবো। আবারও আপনাদেরকে অনেক প্রশ্ন আপনার ট্যাক্স প্রিপারারকে করার আহবান করছি। উপরোক্ত লেখার মধ্যে অনেক বিষয বুঝাবার জন্য চেষ্টা করা হয়েছে বিভিন্ন উদাহরণ এবং ব্যাখ্যার মাধ্যমে আপনাদের কোন স্পেসিফিক বিষয় নিয়ে অবশ্যই আপনার সিপিএ বা ট্যাক্স প্রিপারার এর সাথে পরামর্শ করুন।
এ বিষয়টি নিয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ইয়াকুব এ খান, সিপিএ, নিউইয়র্ক : ফোন ৩৪৭-২০০-৪৭৮১।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK