Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

আফগানিস্তানে প্রতিবছর যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ৪৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: February 10, 2018 | 10:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিবছর নাগরিকদের করের টাকা থেকে ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। পেন্টাগন বলেছে এ যুদ্ধ সহসা শেষ হবারও কোনো লক্ষণ নেই। এ যুদ্ধ চলছে গত ১৭ বছর ধরে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এশিয়া বিষয়ক কর্মকর্তা র‌্যানডাল শ্রিভার বলেন, আফগান যুদ্ধে এধরনের ব্যয়ের মধ্যে ৫ বিলিয়ন ডলার আফগান বাহিনী ও ১৩ বিলিয়ন ডলার খরচ হচ্ছে মার্কিন বাহিনীর জন্যে। বাকি অর্থের সিংহভাগ খরচ হচ্ছে আনুষঙ্গিক সয়াহতা ও ৭৮০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে অর্থসহায়তা হিসেবে।

তবে ২০১০ থেকে ২০১২ সালে আফগান যুদ্ধে এধরনের ব্যয় ছিল বছরে ১’শ বিলিয়ন ডলার। তখন ১ লাখ মার্কিন সেনা ছিল আফগানিস্তানে। বর্তমানে আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে ১৬ হাজার। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটররা আফগানিস্তানে এত বিপুল পরিমান যুদ্ধ ব্যয়ের সমালোচনা করে আসছেন। কেনটাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল বলেন, এধরনের অসম্ভব পরিস্থিতিতে শত শত বিলিয়ন ডলার আফগানিস্তানে ছুড়ে ফেলা হচ্ছে। এ যুদ্ধে কোনো আশা দেখছি না। অরিগনের ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলে বলেন, আফগানিস্তানে এত যুদ্ধ ব্যয়ের আড়ালে দুর্নিিত রয়েছে। তাছাড়া আফগানিস্তানে রাজনৈতিক সমাধানের পরিবর্তে সামরিক অভিযান কোনো সমাধান বয়ে আনবে না। ফিনানসিয়াল ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ