Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আবার চালু হলো নিউইয়র্কের জনপ্রিয় রেস্টুরেন্ট নিরব

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: May 26, 2018 | 11:53 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2237404856277301/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjM3NDEyNDQ2Mjc2NTQy/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জনপ্রিয় রেস্টুরেন্ট নিরব আবার চালু হয়েছে। ব্রঙ্কসের ২০৯৬ স্টারলিং-বাংলাবাজার এভিনিউতে ২৬ মে শনিবার সন্ধ্যায় রি-গ্র্যান্ড ওপেনিং হয় নিরব রেস্টুরেন্ট অ্যান্ড হালার চাইনিজের। এদিন প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে মিলাদ-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্যসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

    
এসময় স্বাগত বক্তব্য রাখেন রেস্টুরেন্টটির মালিক বখতিয়ার রহমান খোকন। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, মসজিদের প্রধান উপদেষ্টা কৃষিবিদ আব্দুস সবুর, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, ডাইভার্সিটি হোমস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইমরান রন শাহ্, এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এস আর লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ কামরান, মোতাসিন বিল্লাহ তুষার, মির্জা মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী। পরে প্রতিষ্ঠানের তৈরী বিশেষ ইফতার দিয়ে কয়েক’শ অতিথিকে আপ্যায়ন করানো হয়। ইউএসএনিউজঅনলাইন.কমকে বখতিয়ার রহমান খোকন জানিয়েছেন, বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে নব যাত্রা শুরু হল প্রতিষ্ঠানটির। খাবারকেও আমেরিকার মূলধারায় নিয়ে যাওয়ার প্রয়াস থাকবে সবসময়। নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তাও থাকছে। পবিত্র রমজানে থাকছে বিশেষ ইফতার ও সেহেরীর ব্যবস্থা। ঘরোয়া নিরিবিলি পরিবেশের এ রেষ্টুরেন্টটিতে এক সঙ্গে শতাধিক লোক বসে খেতে পারবেন কিংবা যেকোন পার্টিও করতে পারবেন।


রেস্টুরেন্টটির মালিক বখতিয়ার রহমান খোকন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, ঈর্ষনীয় সাফল্য পাওয়া ঐতিহ্যবাহী নিরব রেস্টুরেন্টের পূর্বের ধারাবাহিকতা ধরে রাখাই হবে আমাদের মূল কমিটমেন্ট। তিনি অতীত রোমন্থন করে জানিয়েছেন, ২০০৯ এর জানুয়ারী মাসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউতে নিরব রেস্টুরেন্ট চালু করেছিলেন। তিনি জানান, রেস্টুরেন্টের জন্য ধানসিঁড়ি এবং নিরব এই দুটো নাম ঠিক করেছিলেন তিনি। তার মা বললেন নিরব নামটা বেশ ভালো। মায়ের পছন্দেই রেস্টুরেন্টের নাম রাখলেন নিরব। তিনি বলেন, খাবারের মাধ্যমে আনন্দ দিতে চেয়েছিলাম সবাইকে। সফল হয় সে আনন্দ যাত্রা। বছর না ঘুরতেই নিউইয়র্ক ছাড়াও কানেকটিকাট, নিউজার্সী, পেনসিলভেনিয়ায় ছড়িয়ে পড়ে এর সুনাম। মানুষের মুখে মুখে ফেরে নিরবের খাবারের স্বাদ। নিউইয়র্ক টাইমস, ডেইলি নিউজসহ আমেরিকার খ্যাতনামা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয় নিরবের খাবারের প্রশংসা।


বখতিয়ার রহমান খোকন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, অংশীদারের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৫ সালের ১৫ মে নিরব ছেড়ে দেন তিনি। ব্রঙ্কসের ওয়েচেষ্টার এভিনিউর ক্যাসেলহিল সাবওয়ের কাছে গড়ে তোলেন প্যাকসান নামের একটি হালাল চিকেনের দোকান। প্রথমে শুধু চিকেন দিয়ে শুরু করলেও পরে সংযোজন করেন দেশীয় খাবার।
বছর খানিক পর নিরবের নাম ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন খোকন। দায়ের করেন পার্টনারশিপ পজিশন ডিসপিউট মামলা। ৬ মাস পর অংশীদার শাহিন ও জাকিরের সাথে তার সমঝোতা হয়। তিনি ফিরে পান ঐতিহ্যবাহী নাম ‘নিরব’। আর স্টারলিং এর নিরব নাম পরিবর্তন করে হয়ে যায় আল আকসা রেস্টুরেন্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV