আবিষ্কার হয়েছে পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুরুষদের জন্মনিয়ন্ত্রণে সক্ষম এক হরমোনের সন্ধান পেয়েছেন গবেষকরা। আর ওই হরমোনের ব্যবহার করে এরই মধ্যে আবিষ্কার হয়েছে নতুন জন্মনিয়ন্ত্রণ পিল। আর কিছু দিনের মধ্যেই হয়তো বাজারে আসবে পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পিল।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শিকাগো অ্যান্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় আবিষ্কৃত ডাইমেথানড্রোলন অ্যানডেননেট (ডিএমএইউ) নামের এই নতুন পিলটি প্রদর্শন করা হয়।
ওয়াশিংটনের সিয়াটেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. স্টেফিনি পেজ বলেন, নারীদের পিলের মতো ডিএমএইউ-তে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) যেমন টেস্টোস্টেরন এবং প্রোজেসটিনের ওপর কাজ করে। এই পিল প্রতিদিন একবার করে সেবন করতে হবে।
একটি গবেষণায় দেখা গেছে, অনেক পুরুষ বলে থাকেন দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণের পরিবর্তে তারা জন্মনিয়ন্ত্রণ পিল পছন্দ করেন। আর এই কারণেই পুরুষের জন্মনিয়ন্ত্রণ পিলের উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ডিএমএইউ-এর কার্যকারিতা পরীক্ষার জন্য একটি গবেষণা করা হয় ১৮ থেকে ৫০ বছরের ১০০ জন পুরুষের ওপর। মেডিসিন বিশেষজ্ঞরা তিন ডোজে ডিএমএইউ সেবনের জন্য বলেন। এর পর রক্তের নমুনা সংগ্রহ করা হয় তাদের হরমোনের ও কোলেস্টেরল পরীক্ষার জন্য। এক্ষেত্রে দেখা যায় উচ্চ ডোজ সেবন করা পুরুষদের টেস্টোস্টেরন এবং স্পার্ম থেকে নির্গত শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজন দুটি হরমোন মাত্রা আগের তুলনায় কম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!