‘আমরা জনগণের শত্রু নই’ : ট্রাম্পকে ঐক্যবদ্ধ মার্কিন গণমাধ্যম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গণমাধ্যমের প্রতি ট্রাম্পের অব্যাহত আক্রমণের জবাবে সমন্বিত সম্পাদকীয়তে মার্কিন গণমাধ্যম বলেছে, ‘আমরা জনগণের শত্রু নই।’ গণমাধ্যমের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আক্রমণের পাল্টা জবাব হিসেবে সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে সমন্বিত সম্পাদকীয় প্রকাশ শুরু করে যুক্তরাষ্ট্রের ছোটবড় সকল পত্রিকা । খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই প্রচারণার পুরোভাগে আছে দ্য বোস্টন গ্লোব। ‘এনেমি অব নান’ এই হ্যাশট্যাগ নিয়ে তারা তাদের যে প্রচারণা শুরু করেছে তাতে যোগ দিয়েছে দুশ’রও বেশি পত্রিকা।
গ্লোব সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আজ যুক্তরাষ্ট্রের সকলে যাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি যিনি এমন এক মন্ত্র সৃষ্টি করেছেন যাতে বলা হচ্ছে যেসব গণমাধ্যম কর্মী বর্তমান প্রশাসনের নীতিকে সমর্থন করেন না তারা জনগণের শত্রু।’
‘সাংবাদিকরা শত্রু নয়’ শিরোনামে এতে আরো বলা হয়, ‘এটা আমাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট যে বহু মিথ্যা অভিযোগ করেছেন তার একটি। তিনি প্রাচীনকালের জাদুকরদের মতো মানুষকে ধোঁকা দিচ্ছেন, যারা হাতের কারসাজির মাধ্যমে উৎসুক মানুষের ভিড়ে ধূলা বা পানি ছুঁড়ে মারতেন।’
গ্লোব আরো জানায়, ট্রাম্পের এসব আচরণে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানও সাংবাদিকদের সাথে শত্রুর মতো ব্যবহার করতে উৎসাহিত হচ্ছেন।
মূলধারার পত্রিকাগুলো ট্রাম্পকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশ করে বলে তার অনড় ও অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাম্পের ওপর পাল্টা আঘাতটি এলো।
ট্রাম্পের সমালোচনা করে প্রায়ই আক্রমণের শিকার হওয়া নিউইয়র্ক টাইমস বড় বড় অক্ষরে হেডলাইন করেছে ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’। এটি মাত্র সাতটি অনুচ্ছেদের এবং এতে বলা হয়েছে, সংবাদপত্রের ভুলের সমালোচনার অধিকার কেবলমাত্র জনগণের রয়েছে।
তবে এ পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন ইউএসএ টুডের সাবেক এডিটর ইন চিফ কেন পলসন। তিনি বলেন, যারা সম্পাদকীয় পড়েন তাদের মাঝে এ প্রচারণার প্রয়োজন নেই। বরং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব নিয়ে দরকার আরো বড় ধরনের প্রচারণা।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








