‘আমাদের দেশ-আমাদের অহংকার’ শ্লোগানে ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ফোবানা কনভেনশন
ইউএসএনিউজ অনলাইন.কম : উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার প্রত্যয় নিয়ে ‘আমাদের দেশ-আমাদের অহংকার’ শ্লোগানে ২০১৫ সালের লেবার ডে উইকেন্ডে (সেপ্টেম্বরের ৪-৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী ফোবানা কনভেনশন।
উত্তর আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মের হাতে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের পতাকা হস্তান্তরের মহানমন্ত্রে উজ্জীবিত হয়ে হোস্ট সংগঠন ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’ আয়োজন করবে বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার এ ২৯ তম বাংলাদেশ সম্মেলন। এ ফোবানা কনভেনশনকে স্মরণীয় করে রাখতে দু’বছরের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে হোস্ট সংগঠন ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’। ২০১৫ সালের লেবার ডে উইকেন্ডে (সেপ্টেম্বরের ৪-৬) নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ফোবানা’র সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয় জানাতে ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হোস্ট সংগঠনটি। ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা সংবাদ সম্মেলনে টানা দু’বছর আগে সম্মেলনের প্রস্তুতির তথ্য জানিয়ে বলেন, অতীতের অভিজ্ঞতায় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে এ সম্মেলনটি।
বিশিষ্ট উপস্থাপিকা শারমীন রেজা ইভার সঞ্চালনে এ সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সম্মেলনের সকল সাংগঠনিক কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকবে বাংলাদেশী নতুন প্রজন্ম। বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থাপনায়ও থাকবে তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হাজার বছরের বাঙালি ঐতিহ্য এবং শেকড়ের প্রতি বাঙালির মমত্ববোধের গভীরতা সম্পর্কে জানাতে এ সম্মেলনের গুরুত্ব অপরিসীম।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লীগ অব আমেরিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে সহযোগী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’, এ ঐতিহ্যকে অটুট রাখতে এ সম্মেলনের সবকিছুই আবর্তিত হবে মুক্তিযুদ্ধকে ঘিরে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফোবানার চেয়ারম্যান মোশারফ হোসেন, উপদেষ্টা মীর হুসেন, মো. আলমগীর, লীগ অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এন আমিন ও ভারপ্রাপ্ত সেক্রেটারী তৈয়বুর রহমান।
সংবাদ সম্মেলনে ২০১৫ সালের ফোবানাকে সর্বাত্মক সফল করতে মিডিয়ার আন্তরিক সহায়তা কামনা করে মিডিয়া স্পেশালিস্টদের সমন্বয়ে একটি টিম গঠনের কথাও ব্যক্ত করেন আয়োজকরা।
ম্যানহাটানের বিশ্বখ্যাত জেকভ জ্যাভিট সেন্টার অথবা হিল্টন হোটেলের সুপরিসর বলরুমে সম্মেলনের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
২০১৫ সালের লেবার ডে উইকেন্ডে (সেপ্টেম্বরের ৪-৬) নিউইয়র্কে আর কোন সংগঠন যাতে অনুষ্ঠান না করে সে অনুরোধও জানানো হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, এর আগে বিগত ২০০০ সালে নিউইয়র্কের বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে ফোবানা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটির প্রশংসা কুিড়য়েছিল বাংলাদেশ লীগ অব আমেরিকা। সে ঐতিহ্য অটুট রাখতেই ২০১৫ সালের সম্মেলনের প্রস্তুতি দু’বছর আগেই শুরু করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








