আমার এ বিজয় প্রবাসীদেরই বিজয়: বললেন সিলেট-১ থেকে নৌকা প্রতিকে বিজয়ী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘আমার এ বিজয় প্রবাসীদেরই বিজয়। কারণ সারাবিশ্বের প্রবাসীরা আমাকে অকুন্ঠ সমর্থন দিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অভিযাত্রায় প্রবাসের অভিজ্ঞতা সম্পৃক্ত করার লক্ষ্যে’-এ কথা বলেছেন সিলেট-১ থেকে নৌকা প্রতিকে বিজয়ী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। নির্বাচনের বেসরকারী ফলাফল জানার পরই টেলিফোনে নিউইয়র্কে এ সংবাদদাতার সাথে কথা হয় ৩৫ বছরের অধিক সময় যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন-যাপনকারি ড. মোমেনের। মোমেন গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের ভোটারের প্রতি।
এদিকে, ড. মোমেনের বিজয়ে নিউইয়র্কসহ সর্বত্র উল্লাস করছেন প্রবাসীরা। কারণ, সকলেই তাকে প্রবাসীদের অকৃত্রিম বন্ধু হিসেবে বিবেচনা করেন।
ড. মোমেন বলেছেন, ‘প্রবাসে এবং জাতিসংঘে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতার আলোকে আমি জাতিরজনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। প্রবাস-বান্ধব হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জনকারি শেখ হাসিনার কাছে থেকে প্রবাসীদের আরো অনেক প্রত্যাশা রয়েছে, সেগুলো পূরণে চেষ্টা করবো। এজন্যে সামনের দিনগুলোতেও প্রবাসীদের আন্তরিক সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছি।’ এনআরবি নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








