Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকান-বাংলাদেশী বিজনেস অ্যালাইয়্যান্স-এবিবিএ’র নতুন কমিটি : সভাপতি দেলোয়ার, সম্পাদক ইয়াকুব

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: December 9, 2018 | 3:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস অ্যালাইয়্যান্স-এবিবিএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াকুব এ খান, সিপিএ। কুইন্সে ইয়াকুব এ খান, সিপিএ’র অফিসে গত সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিলাল চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মইনুল ইসলাম, ইয়াকুব এ খান, সিপিএ, জে মোল্লা সানি, এএফএম মিসবাহ উজজামান, কামরুল হাসান, জাকির হোসেন, রিপন প্রমুখ। পরে সবার সম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ জাকির হোসেন, কার্যকরী সদস্য বিলাল চৌধুরী, জে মোল্যা সানি, কামরুল হাসান, লিটন আহমেদ এবং এএফএম মিসবাহ উজ জামান। এছাড়া সভায় একটি পরিচালক পর্ষদও গঠন করা হয়।
উল্লেখ্য, এবিবিএ গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় ব্যবসায়িক সেমিনার, ট্রেডশো আয়োজন সহ বাংলাদেশ-আমেরিকার ব্যবসায় উন্নয়নে এফবিসিসিআই ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV