Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকান সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: January 24, 2014 | 5:02 PM

সেলিনা শারমিন : আমেরিকান সিটিজেনশিপের জন্য কতোগুলো বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন। উদাহরণস্বরূপ, সিটিজেনশিপ আবেদন করার জন্য যথাযোগ্য যোগ্যতা, দরখাস্তপূরণ করতে হবে সঠিকভাবে, ফিঙার প্রিন্ট প্রদান করা, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ এবং সর্বশেষে শপথ গ্রহণ করা।
আমেরিকান সিটিজেনশিপের পরীক্ষার সময় ইউএসসিআইএস অফিসার সাধারণত আবেদনকারীকে আবেদনপত্রের তথ্য এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। সিটিজেনশিপ পরীক্ষা পাসের জন্য পরীক্ষার্থীকে ইংরেজি এবং সিভিক বিষয়ে টেস্ট দিতে হয়। ইংরেজি পরীক্ষার জন্য ৩টি বিষয় রয়েছে যথাক্রমে রিডিং, রাইটিং এবং স্পিকিং। সিভিক টেস্টের জন্য ইউএস ইতিহাস এবং গভর্নমেন্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। স্পিকিং টেস্টের জন্য পরীক্ষার্থীর ইংরেজিতে কথা বলার ওপর জ্ঞান ইউএসসিআইএস অফিসার যাচাই করতে পারেন। রিডিং টেস্টের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই স্পষ্ট এবং সঠিকভাবে ইংরেজিতে পড়তে হবে। রিডিং টেস্টের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই আমেরিকান সিভিক এবং ইতিহাস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
রাইটিং পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে ইংরেজি ভোকাবুলারি সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। এ ব্যাপারে সহযোগিতা পাওয়ার জন্য www.uscis.gov/citizenship এই ওয়েবসাইটে যোগাযোগ করলে সকল ধরনের তথ্য পাওয়া যাবে। আগের সংখ্যাগুলোতে সিভিক টেস্টের জন্য ১০০ প্রশ্ন ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে। ইউএসসিআইএস কর্তৃক এই ১০০টি প্রশ্ন থেকে পরীক্ষার্থীকে ১০টি প্রশ্নের মৌখিকভাবে জিজ্ঞাসা করা হবে। ১০টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন এবং উত্তরগুলো সংগ্রহের জন্য www.uscis.gov ওয়েবসাইট এবং যে কোনো পাবলিক লাইব্রেরিতে ইউএস সিটিজেনশিপের প্রস্তুতিমূলক গাইড বই সংগ্রহ করে পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ইংরেজি টেস্টের বিষয়সমূহ জানতে www.uscis.gov/citizenship এই ওয়েবসাইটে ইংরেজি ভোকাবুলারি, রাইটিং, ফ্লাশ কার্ড এবং রিডিং টেস্টের জন্য ভোকাবুলারি লিস্ট পাওয়া যাবে। এ ছাড়াও এই ওয়েবসাইটে রয়েছে আমেরিকান সিটিজেনশিপ টেস্ট সম্বন্ধে কুইক সিভিক বিষয় শিক্ষার তথ্যসমূহ। এই ওয়েবসাইট থেকে আরও জানা যাবে আমেরিকান সিটিজেনশিপ পরীক্ষার ইন্টারভিউ সম্বন্ধে তথ্য বিষয়ক ভিডিও । এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ আবেদনকারীকে শিক্ষা প্রদান করা থেকে শুরু করে সিটিজেনশিপের পরীক্ষা এবং প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
সিটিজেন পরীক্ষার সময় সকল তথ্য অবশ্যই সঠিক এবং নির্ভুল হতে হবে। যে কোনো ভুল তথ্য সিটিজেনশিপের পরীক্ষা পাসের জন্য বাধা হতে পারে। নিয়মিত সঠিক উপায়ে প্র্যাকটিস করার মাধ্যমেই সিটিজেনশিপের পরীক্ষায় পাস করা সম্ভব। অবশ্যই মনে রাখতে হবে সিটিজেনশিপ আবেদনকারী একজন লাইসেন্স ইমিগ্রেশন অ্যাটর্নি অথবা ইউএসসিআইএস লাইসেন্স রিপ্রেজেনটেটিভের সহায়তা এবং পরামর্শ নিতে পারেন।
লেখক : সেলিনা শারমিন, কর্মকর্তা নিউ আমেরিকান প্রোগ্রাম, কুইন্স সেন্ট্রাল লাইব্রেরী, নিউইয়র্ক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV