Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ফ্লোরিডা প্রবাসী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. কাশেমের মায়ের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: September 22, 2017 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. কাশেমের মা এবং বাংলাদেশের সোয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার খবির উদ্দিন খানের শ্বাশুড়ি নূরজাহান বেগম শুক্রবার ভোরে ঢাকার মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুমা নূরজাহান বেগম ৫ পুত্র এবং ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমার ৯ পুত্র-কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী এবং এক মেয়ে বাংলাদেশে বাস করছেন। মরহুমার বড় ছেলে ডা. কাশেম, কনিষ্ঠ ছেলে মামুনুর রশিদ ও কনিষ্ঠ মেয়ে সোনিয়া রশীদ ডেন্টিস্ট, দ্বিতীয় ছেলে শেখ বজলুল করিম বিশিষ্ট ব্যবসায়ী এবং অন্যান্যরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা সবাই ফ্লোরিডায় বসবাস করছেন। শুধু বড় মেয়ে ও সোয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার খবির উদ্দিন খানের সহধর্মিনী রোখশানা খান বাংলাদেশে বাস করছেন।
মরহুমা নূরজাহান বেগমের মরহদেহ গত শুক্রবার বাদ জুমা রমনা জামে মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মৃত শেখ হারুনুর রশিদের পাশে সমাহিত করা হয়। মরহুমার ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরীক হন। তাদের দেশের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা গ্রামে।
মরহুমার ছেলে শেখ বজলুল করিম জানান, নূরজাহান বেগমে দীর্ঘ্য দিন বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। গত মঙ্গলবার গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সাথে সাথে ঢাকার মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি অভিবাসী হয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
শেখ বজলুল করিম তার মা নূরজাহান বেগমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
শোক প্রকাশ: নূরজাহান বেগমের ইন্তেকালে ইঞ্জিনিয়ার আকতার উল আলম, ডা. নাজমুন নাহার, ডা. ইকবাল উদ্দিন, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV