Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকার মাটিতে বসেই সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয় : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভায় শিল্প মন্ত্রী আমু

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: May 3, 2016 | 2:12 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদর যৌথ পরিচলনায় শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্হে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শিরিন নাইম । ১ লা মে রবিবার সন্ধ্যায় নান্দুস পাটি হল জ্যাকসন হাইটস নিউইয়কে সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতেই প্রমাণিত। সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মানেই পুরো জাতিকে মেধাশূন্য করার প্রক্রিয়া। ১৯৭১ সালে যেভাবে দেশ বিরোধী ও পাকিস্তানী দোসরেরা বাঙালি জাতিকে মেধাশূণ্য করেছিলো আজকে ঠিক একই পথ অবলম্বন করছে তারা। দেশ যখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সজিব ওয়াজেদ জয়কেও হত্যার ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। গত ১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিউইয়র্ক সফররত শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য আমির হোসেন আমু।
আমির হোসেন আমু তার দীর্ঘ ৩০ মিনিটের বক্তব্যের বেশির ভাগই ছিল সরকারের উন্নয়ন কর্মকান্ড। একই সাথে বিএনপি-জামায়াত দেশ বিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এমন অভিযোগ করে স্বাধীনতার আগে এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবস্থান টেনে আনেন। আমু বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। তখন ‘চিকন আলী’ নামের একজনের ফাঁসির রায়ও কার্যকর করা হয়। অন্যান্য অপরাধীদের অনেকেই বিচার-প্রক্রিয়ার মধ্যে জেলে বন্দী ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা গ্রহণ করে কলমের একটি খোঁচায় তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও যুদ্ধাপরাধিদের বিচার চাননি। আফসোস আজকে তার সহধর্মীনি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন। শিল্পমন্ত্রী অভিযোগ করে বলেন, আজকে দেশ যখন এগিয়ে চলছে। তখন স্বাধীনতা বিরোধী শক্তিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।
তিনি সজিব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ টেনে বলেন, আজকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই বাংলাদেশের আগামীর কান্ডারি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়, যা আমেরিকাতেই প্রমানিত। এর সাথে সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক শফিক রেহমানকে আইনের আওতায় আনা হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যর মধ্যে উপশ্হিত ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুর রহমান আক্তার হোসেন আবুল সামসুউদ্দিন আজাদ .লুৎফর করিম সাংগঠনিক সম্পাদক ফারুর আহামেদ আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, উপদেষঠা ডা. মাসুদ .অর্থ সম্পাদক আবুল মনসুর খান, আইন সম্পাদক সাহা বকতিয়ার হোসেন, গনসংযোগ সম্পাদক কাজী কয়েস, দপ্তর সম্পাদক প্রৌকশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক মাহাবুব রহমান টুকু, উপ দপ্তর আব্দুল মালেক, সদস্য কামাল আহাম্মেদ, শরিফ কামরুল আলম হিরা, মোঃ আব্দুল হামিদ, এম এ আলম বিপ্লব, ইলিঁযার রহমান, হুসেন রানা, স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল .সহ সভাপতি শেখ আতিক, রফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানাজ মমতাজ, জলিল মাদবর, টি মোল্লা, যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম, স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন,যুগ্ম সম্পাদক নিউইয়র্ক ষ্টেট যুবলীগ,হুমায়ন চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাওখায়াত বিশ্বাস সভাপতি নুরুজ্জামান সরদার, সহ সভাপতি আশ্রফ উদ্দীন, দুরুদ মিয়া রণেল, কবির আলী, অতুল রায়, সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, সহ সাধারন ইকবাল হোসেন, আনিসুজ্জান সবুজ ও গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড, এ জয়, সাবেক সাধারন সম্পাদক জাহাগীর মিয়া, সভাপতি জাহিদ হাছান, সাধারণ সম্পাদক আল আমিন আখন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV