আমেরিকার সবচেয়ে রসিক প্রেসিডেন্ট বারাক ওবামা
ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সিসিলি স্ট্রং বলেছিলেন, অনেকেই জানেন না যে বারাক ওবামা দারুণ কৌতুক করতে পারেন। তার কথা এবং আচরণে এসব অহরহ প্রকাশ পায়। তিনিই সম্ভবত আমেরিকার সবচেয়ে রসবোধসম্পন্ন প্রেসিডেন্ট। এখানে দেখুন তার কিছু নমুনা।
১. হোয়াইট হাউজ অফিসে বসে তার মেয়াদের শেষ বছরের যাবতীয় পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে বলেন, আমার কাছে এমন কিছু আছে যা বালতি ভরা তালিকার একটি ছন্দময় ছড়া। ইমিগ্রেসনের জন্যে করণীয়? বালতি। আবহাওয়ার নতুন নীতিমালা? বালতি।
২. ২০১৬ সালের নির্বাচনের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটন প্রসঙ্গে ওবামা বলেন, আমার এক বন্ধু আছে। কয়েক সপ্তাহ আগেই তিনি বছরে লাখ লাখ ডলার উপার্জন করছিলেন। কিন্তু এখন তিন লোয়ায় একটি ভ্যানের মধ্যে দিনযাপন করছেন।
৩. সমকামীদের কোনো বিয়েতে যাবেন না বলে ঘোষণা দেন পেনসিলভেনিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম। এ প্রসঙ্গে ওবামা বলেন, এমন বিয়েতে দেশের সব সমকামীর সাড়া মিলবে। কাজেই আপনার এই মন্তব্যে কিছু যাবে আসবে না।
৪. আরেক সিনেটর বার্নি স্যান্ডারস যখন হোয়াইট হাইজে যোগ দিলেন তখন এক বক্তব্যে ওবামা বললেন, বহু মানুষ আছেন যারা হোয়াইট হাউজে গাঁজাসেবী সোশালিস্টকে দেখতে চান।
৫. সম্প্রতি সিনেটর টেড ক্রুজ নিজেকে বিজ্ঞানী গ্যালিলিও এর সঙ্গে নিজের তুলনা করেন। টেড আবহাওয়া পরিবর্তনের জন্যে মানুষের দায়িত্বহীনতার অভিযোগকে অস্বীকার করেন। এ প্রসঙ্গে ওবামা বলেন, গ্যালিলিও বিশ্বাস করতেন যে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। কিন্তু টেড বিশ্বাস করেন যে পৃথিবী টেডের চারদিকে ঘোরে।
৬. ওবামার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর ঘনিষ্ট সম্পর্কের কথা সবাই জানেন। তবে ওবামা বলেন, আমরা এতই ঘনিষ্ট যে ইন্ডিয়ানার কিছু রেস্টুরেন্টে আমাদের একসঙ্গে পিৎজা খাওয়া যাবে না।
৭. প্রেসিডেন্ট হিসেবে ওবামার সময়কে কিভাবে মূল্যায়ন করবেন? এর জবাব নিজেই তুলে ধরেছেন ওবামা। বলেন, মিশেল বেকমান ধারণা করেছিলেন যে, আমার সময়ে বাইবেলের পরিভাষায় ‘এন্ড অব ডেইস’ চলে আসবে। কিন্তু এটা উত্তরাধীকারসূত্রে চলে আসছে। আমি বলতে চাই, লিঙ্কন বা ওয়াশিংটন তেমনটি করেননি।
৮. ওবামার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তিনি কতটা আয়েশে ছিলেন তা নিয়ে কিছু মন্তব্য করা হয়। জবাবে তিনি বলেন, ওই সময়টা ছিল যেন জো বাইডেন আমার কাঁধ মাসাজ করে দিচ্ছেন। একেবারে জাদুর মতো। আপনাদেরও একবার এটা করা দরকার। করেছেন কি?
৯. খুব দ্রুত চুল পেকে যাচ্ছে ওবামার। কেউ একজন এটা নিয়ে একটা মন্তব্যও করেন। জবাবে ওবামা বলেন, আমি আসলে এতটাই বুড়িয়ে যাচ্ছি যে ইতিমধ্যে জন বোয়েনার আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় কিছু বলার জন্যে নেতানিয়াহুকে বলে রেখেছেন। সূত্র : ইন্টারনেট/কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!