আমেরিকার সিটিজেনশিপের জন্য প্রয়োজনীয় প্রশ্নোত্তর
সেলিনা শারমিন : আমেরিকার সিটিজেনশিপের জন্য প্রত্যেক আবেদনকারীকে ইংরেজী এবং সিভিকস (ইউ, এস ইতিহাস এবং গভর্ণমেন্ট) বিষয়ে পরীক্ষায় পাশ করতে হয়। ইউ, এস, সি, আই এস (িি.ি টঝঈওঝ.মড়া) ওয়েবসাইটে প্রয়োজনীয় টেস্ট ম্যাটেরিয়ালগুলো পাওয়া যাবে। সিভিক টেস্ট হচ্ছে মৌখিক পরীক্ষা এবং টঝঈওঝ অফিসার আবেদনকারীকে ১০০ প্রশ্নের মধ্যে ১০টি প্রশ্ন মৌখিক ভাবে জিজ্ঞাসা করবেন। পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
ইতোমধ্যে আমরা সবাই জানতে পেরেছি যে, দশটি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর দিতে হবে আমেরিকান সিটি জেনোশিপের সিভিক মৌখিক পরীক্ষায় পাস করার জন্য। আবেদনকারী যখন সিভিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তখন অবশ্যই সম্ভাব্য সাম্প্রতিক কোনো নতুন অফিসিয়াল ইলেকশনের কারণে পরিবর্তিত হয়ে থাকলে সেই বিষয়ে অবশ্যই ধারণা রাখতে হবে। সম্ভাব্য প্রশ্নোত্তর নিম্নে বর্ণিত হল (সূত্র: টঝঈওঝ.মড়া) : (গত সংখ্যার পর)
সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর (িি.িঁংপরং.মড়া)
প্রশ্ন : আমেরিকায় বসবাসের দুটি অধিকারের নাম কি?
উত্তর : ফ্রিডম অব স্পিস এবং ফ্রিডম অব এক্সপ্রেশন
প্রশ্ন : প্লেডস অব এলিয়েন্স বলতে কি বুঝায়?
উত্তর : ইউনাইটেড স্টেট এবং ফ্ল্যাগ অথবা পতাকা
প্রশ্ন : একজন আমেরিকান সিটিজেন কি প্রতিজ্ঞা করে?
উত্তর : আমেরিকান আইনকে সম্মান করার।
প্রশ্ন : আমেরিকান সিটিজেন কতো বছরে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে পারবে?
উত্তর : ১৮ বছর এবং ঊর্ধ্বে
প্রশ্ন : কি কি উপায়ে আমেরিকান সিটিজেন ডেমোক্র্যাসি প্র্যাকটিস করতে পারে?
উত্তর : ভোটাধিকার, যে কোনো পলিটিক্যাল পার্টিতে সংযুক্ত হওয়া ইত্যাদি।
প্রশ্ন : ফেডারেল ইনকাম ট্যাক্স-এর শেষ সময়সীমা কখন?
উত্তর : ১৫ এপ্রিল।
প্রশ্ন : সিলেকটেড সার্ভিসের জন্য সবাইকে কখন রেজিস্ট্রেশন করতে হয়?
উত্তর : ১৮ বছর বয়সে অথবা ১৮ ও ২৬ বছরের মধ্যে।
প্রশ্ন : কলোনিস্টরা আমেরিকাতে কেন এসেছিল?
উত্তর : পলিটিক্যাল লিবার্টি, রিলিজিয়াস হলিডের জন্য।
প্রশ্ন : ইউরোপীয়ানরা আমেরিকাতে আসার আগে এখানে কারা বসবাস করতো?
উত্তর : নেটিভ আমেরিকান, আমেরিকান ইন্ডিয়ান।
প্রশ্ন : কোন গোত্রের লোকদের আমেরিকাতে কৃতদাস হিসেবে আনা হয়েছিল?
উত্তর : আফ্রিকান।
প্রশ্ন : কলোনিস্ট কেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?
উত্তর : বর্ধিত ট্যাক্সের জন্য।
প্রশ্ন : ডিক্লিয়ারেশন অব ইন্ডিপেন্ডেন্ট কে লিখেছেন?
উত্তর : টমাস জেফারসন
প্রশ্ন : কখন থেকে ডিক্লিয়ারেশন অব ইন্ডিপেন্ডেন্ট কার্যকর করা হয়েছিল?
উত্তর : জুলাই ৪, ১৭৭৬ সালে
প্রশ্ন : ১৩টি অরিজিনাল স্টেটের মধ্যে যে কোনো ৩টির নাম কি?
উত্তর : নিউ হামশিয়ার, রোড আইল্যান্ড, কানেকটিকাট।
প্রশ্ন : কনস্টিটিউশনাল কনভেনশনে কখন হয়েছিল?
উত্তর : জুলাই ৪, ১৭৭৬ সালে।
প্রশ্ন: কখন কনস্টিটিউশন লেখা হয়
উত্তর : ১৭৮৭ সালে।
প্রশ্ন : বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কেন বিখ্যাত?
উত্তর : ইউএস ডিপ্লোম্যাট, প্রথম ফ্রি লাইব্রেরির উদ্ভাবক।
প্রশ্ন : কাকে আমেরিকানরা জাতির জনক মনে করে?
উত্তর : জর্জ ওয়াশিংটনকে।
প্রশ্ন : আমেরিকার প্রথম প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
প্রশ্ন : কোন টেরিটরি আমেরিকা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে ১৮০৩ সালে?
উত্তর : লুইজিয়ানা
প্রশ্ন : ১৮০০ সালের পরে যে কোনো একটি আমেরিকান যুদ্ধের নাম কি?
উত্তর : মেক্সিকান আমেরিকান যুদ্ধে, সিভিল ওয়্যার।
প্রশ্ন : আমেরিকান নর্থ এবং সাউথের যুদ্ধের নাম কি?
উত্তর: সিভিল ওয়্যার।
প্রশ্ন : সিভিল ওয়্যার কেন সংগঠিত হয়েছিল?
উত্তর : সেøভারি অথবা কৃতদাস প্রথা বাতিল করার জন্য।
প্রশ্ন : আব্রাহাম লিঙ্কন কি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন?
উত্তর : কৃতদাসদের মুক্ত করেছিলেন।
প্রশ্ন : সুজান বি এন্থনি কি করেছিলেন?
উত্তর : মহিলাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিলেন।
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
প্রশ্ন : মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন?
উত্তর : সিভিল রাইটস নেতা সিভিল রাইটস প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন।
প্রশ্ন : সেপ্টেম্বর ১১, ২০১১-তে আমেরিকাতে কি হয়েছিল?
উত্তর: ওয়াল ট্রেড সেন্টারসহ কয়েক স্থানে সন্ত্রাসী হামলা হয়েছিল।
প্রশ্ন : আমেরিকান ইন্ডিয়ানদের কয়েকটি (ঘধঃরাব অসবৎরপড়হঃৎরনব)-এর নাম কি?
উত্তর: নাভাজো, ইরাকুয়েস, চেরোকি।
প্রশ্ন : আমেরিকান সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি?
উত্তর : মিশৌরি এবং মিসিসিপি নদী
প্রশ্ন : ওয়েস্ট কোস্ট এ আমেরিকান কোন মহাসাগর রয়েছে?
উত্তর : প্যাসিফিক মহাসাগর।
প্রশ্ন : ইস্ট কোস্ট এ আমেরিকার কোন মহানগর রয়েছে?
উত্তর : আটলান্টিক মহাসাগর
প্রশ্ন : কানাডার বর্ডারে আমেরিকার যে কোনো ১টি স্টেটের নাম কি?
উত্তর : নিউইয়র্ক, মিশিগান, ভারমন্ট, পেনসিলভেনিয়া
প্রশ্ন : মেক্সিকোর বর্ডারে আমেরিকার কোন স্টেট?
উত্তর: ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউমেক্সিকো।
প্রশ্ন : আমেরিকার রাজধানীর নাম কি?
উত্তর : ওয়াশিংটন ডিসি
প্রশ্ন : স্ট্যাচু অব লিবার্টি কোথায়?
উত্তর : নিউইয়র্ক লিবার্টি আইল্যান্ডে।
প্রশ্ন : আমেরিকান পতাকায় কয়টি স্টার আছে?
উত্তর : ৫০টি স্টার
প্রশ্ন : আমেরিকার পতাকার রং কয়টি?
উত্তর : ৩টি, রেড, ব্লু এবং হোয়াইট (লাল, নীল এবং সাদা)
প্রশ্ন : আমেরিকান জাতীয় সঙ্গীতের নাম কি?
উত্তর : দ্য স্টার স্পান্ডেল ব্যানার
প্রশ্ন : আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট কখন?
উত্তর : জুলাই ৪, ১৭৭৬।
প্রশ্ন : কয়েকটি জাতীয় হলিডের নাম কি?
উত্তর : প্রেসিডেন্ট ডে, থ্যাঙ্কসগিভিং ডে, ক্রিসমাস।
লেখক : কর্মকর্তা, নিউ আমেরিকান প্রোগ্রাম, কুইন্স লাইব্রেরি, নিউইয়র্ক।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








