Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকার স্বাধীনতা দিবস এবং মানুষের বাকস্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা ও কর্মের স্বাধীনতা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 28, 2017 | 12:38 PM

হাসান আলী : ৪ঠা জুলাই মঙ্গল বার আমেরিকার ২৪১তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হবে, ১৭৭৬ সালে স্বাধীনত লাভ করে ৷ আমেরিকার স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সব মানুষের সমান অধিকার প্রতিষ্টা করা ৷ ১৭৮৯ সালে বিল অব রাইটে সব মানুষের বাকস্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা ও কর্মের স্বাধীনতা স্বীকৃতি লাভ করে৷ তবে আমেরিকার ইতিহাস পাঠ করলে দেখা যায়, ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বাতিল করেন, ১৮৭০ সালে কালদের ভোটাধিকার এবং ১৯২০ সালে নারীদের ভোটাধিকার দেওয়া হয়৷ ১৯৫০ সালের দিকে কালো লোকদের ভাল স্কুলে যাওয়ার, ভাল রেষ্ট্রুরেন্টে খাওয়ার ও বাসে বসার অধিকার ছিল না৷ মার্টিন লুথার কিংয়ের আন্দোলনের ফলে কালো লোকদের সব অধিকার লাভ করে৷ সাবেক প্রেসিডেন্ট কালো বাপের সন্তান বারাক ওবামা ৮ বছর আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন৷ আমরা যদি আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা ও আমেরিকার রাজনীতিতে যোগদানোর ব্যবস্হা করে দেই, তবে আমাদের ছেলে-মেয়েরাও এই দেশে কংগ্রেসম্যান, সিনেটর, মেয়র, গভর্নর, প্রেসিডেন্ট ও সরকারের উচ্চপদস্ত কর্মকর্তা হতে পারবে ইনশাল্লাহ৷ আমেরিকার বর্তমান প্রধান সমস্যা গরীব ও ধনীর ব্যবধান৷ গরীর লোকেরা কাজ করে ঘরভাড়া ও খাওয়ার খরচ চালাতে পারেনা৷ এই ব্যবধান দূরীকরনে আমার মতামত প্রদান করলাম৷ আমেরিকায় ৪৭ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি ৭০ লক্ষ গরীর৷ আমেরিকায় ১৭%স্পানিশ, ১৩% কালো, ৫% এশিয়ান ৩% মুসলমান৷ আমেরিকার বাজেট ৪.১ ট্রিলিয়ন অর্থাৎ ৪ হাজার ১ শত বিলিয়ন ডলার (এক বিলিয়ন সমান ১০০কোটি)৷ আমেরিকার মুসলিম লিডাররা নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান ও সিনেটরের সহযোগিতায় ব্যবসায়ের কন্টাক্ট ও সরকারী জব পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতে হবে৷ অর্থাৎ মুসলিম কমিউনিটিসহ মাইনরিটিদের অধিকার আদায়ে তৎপরতা চালাতে হবে৷ মাইনোরিটিদের অধিকার নিয়ে কাজ করলে নিজ নিজ এলাকার নেতা নির্বাচিত হতে সহজ হবে৷ আমেরিকায় ১ কোটির মত মুসলমান, এর মধ্যে ৩৫ হাজার ডাক্তার, ৩০ হাজার ইজ্ঞানিয়ার, ৪০ হাজার শিক্ষক কয়েক লক্ষ ব্যবসায়ী ও ২৮শ মসজিদ আছে ৷ আমরা সবাই যদি অর্থনৈতিক মুক্তির জন্য নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সহায়তায় স্হানীয় ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ নিয়ে ছোট ব্যবসার মাধ্যমে আমাদের দারিদ্র দূর করতে পারি ৷ সাথে সাথে মাইনোরিটিদের দারিদ্র দূর করে ধনী-গরীবের ব্যবধান কমিয়ে সুন্দর সমাজ গঠনে অবদান রাখতে পারি৷ মুসলমানদের দায়িত্ব ও কর্তব্যঃ–দেশের আইন মান্য করা, টাক্স দেওয়া, ভোট দেওয়া, ইলেকশনের সময় ভলেনটিয়ার হয়ে পলিটিশিয়ানদের জন্য কাজ করা৷ ফান্ডরাইজিং অনুষ্টানে সামর্থ অনুযায়ী ফান্ড দেওয়া, যোগ্যতা অনুযায়ী নির্বাচনে দাঁড়ানো, নিরাপত্তার জন্য নিজ নিজ এলাকার পুলিশ কাউন্সিলের মাসিক অনুষ্টানে যোগদান করা৷ মুসলমানদের অধিকার যেমন ঈদের ছুটি, হসপিটালে- স্কুলে ও জেলে হালাল খাদ্য সরবরাহ, রমজান মাসকে মুসলিম হেরিটেজ মাস ঘোষনা, কংগ্রেসে আমেরিকান মুসলিম ককাস গঠনসহ মুসলমানদের অধিকার আদায়ে আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি গঠন করে কাজ আরম্ভ করা৷ এখন থেকে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সাথে কংগ্রেসে বিল উত্থাপনে কথা বলুন ৷ আল্লাহ আমাদের সহায় হউন৷

বিঃদ্রঃ কলম্বাস ১৪৯২ সালে যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন দুইজন মুসলিম তাকে গাইড দিয়ে আমেরিকা আবিষ্কারে সহায়তা করেন৷ তারা আপন দুই ভাই ৷ (১) Martin Alons Pinzon (২) Vicente Yanex Pinzon.
হাসান আলী, চেয়ারম্যান আন্তর্জাতিক লেখক ফোরাম, আহবায়ক আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি (AMPAC)৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV