Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকায় ক্যান্সারে মৃত্যুর হার ২৬% কমেছে

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: January 17, 2018 | 9:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৯১ সালের তুলনায় ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে ২৬%। অর্থাৎ গত ২৪ বছরে ২৪ লাখ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আমেরিকান ক্যান্সার সোসাইটি ৪ জানুয়ারি এ তথ্য প্রকাশ করেছে।

২০১৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্যান্সারে আক্রান্তদের প্রতি লাখে মারা গেছে ১৫৮.৬ জন। আগের চেয়ে যা অনেক কম। আর এই কৃতিত্ব এককভাবে চিকিৎসা-ব্যবস্থার নয়, আমেরিকানদের মধ্যে ধূমপানের প্রবণতা হ্রাস পাওয়ার সুফল বলে চিকিৎসা-বিজ্ঞানীরা উল্লেখ করেছেন।

আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারি উন্নতিসাধিত হয়েছে। ওষধ আবিস্কার হয়েছে উচ্চ মূল্যে। তবে এখন পর্যন্ত কাঙ্খিত প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এমন অভিমত পোষণ করেছেন আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আহমেদিন জেমিল। জেমিল বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত হবার এমন লক্ষণ ক্রমান্বয়ে বাড়বে। কারণ, জনসচেতনতা বেড়েছে। ধূমপানে আসক্তির হার কমছে। ফলমূলের প্রতি আগ্রহ বেড়েই চলেছে।’
ক্যান্সার সোসাইটির গবেষণা-পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৯১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছিল। এরপর চিকিৎসা-বিজ্ঞানীরা কান্সার প্রতিরোধে বহুমুখী কর্মসূচি গ্রহণের ফলে ২০১৫ সালের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মহিলার চেয়ে পুরুষ আমেরিকানের মৃত্যুর হার ৪৫% কমেছে। আর মহিলা রোগীর মৃত্যুহার ২০০২ থেকে ২০১৫ সালের মধ্যে কমেছে ১৯%।

এই গবেষণা জরিপের তত্ত্বাবধায়ক তথা আমেরিকান ক্যান্সার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আহমেদিন জেমিল আরো বলেন, ‘ধূমপান এবং অতিশয় মোটা হওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হলে মৃত্যুর ঝুঁকি আরো কমানো সহজ হবে।’
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১৯৮৯ সালের তুলনায় ২০১৫ সালে কমেছে ৩৯%। এবং প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৩ সালের তুলনায় ২০১৫ সালে কমেছে ৫২%। মেমগ্রাফির মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসা প্রদানের পরিপ্রেক্ষিতে ব্রেস্ট ক্যান্সার দূর করা সম্ভব হচ্ছে বলেও গবেষণা জরিপে মন্তব্য করা হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV